এ বছরের সেরা নয় প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্ব-৩
প্রযুক্তি সংবাদের ওয়েবসাইট ম্যাশেবল তৈরি করেছে ২০১৩ সালের সেরা নয় প্রযুক্তির তালিকা। আজ থাকছে ৭ ও ৬ নম্বর প্রযুক্তি।
৭.

এক্সবক্স ওয়ান
এক্সবক্স ওয়ান

এক বাক্সে বিনোদন অবিরাম
সেই ২০০৫ সাল থেকে হালনাগাদের জন্য অপেক্ষা করছেন এক্সবক্স থ্রিসিক্সটি ব্যবহারকারীরা। এ বছর এক্সবক্স ওয়ান ছাড়ার মাধ্যমে মাইক্রোসফট শেষ করল ধৈর্যের এই পরীক্ষা। এক্সবক্স ওয়ান যেন নিয়ে এসেছে নতুন দিনের ভিন্নধারার বিনোদন। গেমিং, স্ট্রিমিং আর লাইভ টেলিভিশন সব পাওয়া যাবে এর মধ্যেই। ব্যবহারকারীর শারীরিক গতি ও গলার স্বর শণাক্ত করার উন্নততর প্রযুক্তি আছে এতে। এক ছাতার নিচে পুরো পৃথিবী, তেমনি বলা যায় এক বাক্সেই সম্পূর্ণ বিনোদন।
৬

হাইপারলুপের নকশা
হাইপারলুপের নকশা

হাইপারলুপ
পরিবহনের জগতে নতুন এক দরজা খুলতে যাচ্ছে আমাদের সামনে। হাইপারলুপ হাইস্পিড পরিবহনব্যবস্থা এর নাম। এর উদ্যোক্তা প্রযুক্তি জগতের পরিচিত নাম ইলন মাস্ক। সৌরশক্তিকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এই ব্যবস্থাটি ঘণ্টায় ৮০০ মাইল গতিতে চলতে পারবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেস যেতে এখন যেখানে লাগে ছয় ঘণ্টা, হাইপারলুপ চালু হলে আধা ঘণ্টার মধ্যেই এ পথ পেরোনো যাবে। অ্যালুমিনিয়ামের ছোট ছোট গাড়িতে করে এই পরিবহনব্যবস্থা চালানোর পরিকল্পনা করা হয়েছে। (চলবে) —রুহিনা তাসকিন