এ বছরের সেরা ৯ প্রযুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্ব-৪
প্রযুক্তি সংবাদের ওয়েবসাইট ম্যাশেবল তৈরি করেছে ২০১৩ সালের সেরা নয় প্রযুক্তির তালিকা। আজ থাকছে তালিকার ৪ নম্বর প্রযুক্তির কথা।
৪গুগল গ্লাস
টেবিলের ওপর কম্পিউটার বা ল্যাপটপ সাজিয়ে বসে কাজ করার দিন গেল প্রায়। এবার চোখের ওপরই বসিয়ে নিন খুদে কম্পিউটার। গুগল গ্লাসের প্রযুক্তি এমনই। ২০১২ সালেই এর ঘোষণা দিয়েছিল গুগল, তবে এটি ভোক্তার হাতে এসে পৌঁছেছে চলতি বছর। চশমার মতো দেখতে এ যন্ত্র দিয়েই সারতে পারবেন কম্পিউটারে করা হয় এমন যাবতীয় কাজ। এটি পরে ফেললে চোখের সামনে ভেসে উঠবে কম্পিউটারের পর্দার মতো একটি পর্দা। গ্লাসে বসানো টাচপ্যাড দিয়ে এ পর্দাটি নিয়ন্ত্রণ করা যাবে।—রুহিনা তাসকিন