এ বছরের সেরা ৯ প্রযুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষপর্ব
প্রযুক্তি সংবাদের ওয়েবসাইট ম্যাশেবল তৈরি করেছে ২০১৩ সালের সেরা নয় প্রযুক্তির তালিকা। আজ থাকছে তালিকার শীর্ষে থাকা প্রযুক্তির কথা।
১
অকুলাস রিফট
কম্পিউটারে গেম খেলতে খেলতে কতবার নিশ্চয়ই মনে হয়েছে, ইশ্, যদি ঢুকে যেতে পারতাম গেমের দুনিয়ায়! পাঁড় গেমারদের এই স্বপ্ন এখন বাস্তব করেছে অকুলাস রিফট। মাথার ওপর বসিয়ে নিন এই যন্ত্রটি, তারপর ঢুকে পড়ুন গেমের আশ্চর্য দুনিয়ায়। এখনো একদম প্রাথমিক পর্যায়ে আছে প্রযুক্তিটি। তবে এটাই সাড়া জাগানোর জন্য যথেষ্ট।
—রুহিনা তাসকিন