এ মাসে ছয়টি নতুন দেশি অ্যাপ

চলতি ফেব্রুয়ারি মাসে এমসিসি লিমিটেড বাজারে আনছে সাতটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ)। এ সাতটি অ্যাপসেই আছে সহজ ও সাবলীল নকশা, ব্যবহারবান্ধব এবং আকর্ষণীয় উপস্থাপনা। নতুন অ্যাপসগুলোর নাম হলো বাংলা লিখি, বাংলাদেশের ছুটি, পুলিশ স্টেশন, বাংলাদেশের সংবিধান, বার্ডস ও ফ্রুটস।
মোবাইল ফোনে বাংলা লেখা যাবে বাংলা লিখি অ্যাপ ব্যবহার করে। ইন্টারনেটে যুক্ত না হয়েও এটি ব্যবহার করা যাবে। বাংলাদেশের সরকারি ছুটির তালিকা নিয়ে প্রস্তুত করা হয়েছে বাংলাদেশের ছুটি। ২০১৪ সালের সব আবশ্যিক ও ঐচ্ছিক ছুটিকে আলাদাভাবে সাজানো হয়েছে। এ ছাড়া এই ছুটির তালিকার সঙ্গেই আছে ইভেন্ট ক্যালেন্ডার। পুলিশ স্টেশন অ্যাপে রয়েছে সারা দেশের পুলিশ স্টেশন সম্পর্কে তথ্য। বিভিন্ন বিভাগ, জেলায় অবস্থিত থানাগুলোকে নির্বাচিত করেও রাখা যাবে। মেট্রোপলিটন এলাকার ব্যবহারকারী জিপিএসের মাধ্যমে নিজের ও থানার অবস্থান চিহ্নিত করতে পারবেন। এই অ্যাপ থেকে থানায় সরাসরি ফোন করার সুযোগও রাখা হয়েছে।
বাংলাদেশের সংবিধান অ্যাপ বাংলা সংবিধান রয়েছে। এটিকে অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে। বার্ডস অ্যাপ শিক্ষামূলক এবং ছবিসহ বিভিন্ন পাখির নাম জানা যাবে। একই রকম অ্যাপ হলো ফ্রুটস। এতে ফলের নাম আছে।
এ অ্যাপসগুরো গুগল প্লেস্টোর, অপেরা, আমাজন, সিম্ফোনি ফান স্টোরসহ অ্যান্ড্রয়েড অ্যাপ কেনার অনলাইন দোকানে পাওয়া যাবে। অ্যাপ নামানোর ঠিকানা: https://play.google.com/store/apps/developer?id=MCC+LTD । —বিজ্ঞপ্তি