এ মাসে ঢাকায় প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তাদের সম্মেলন

ব্যক্তিগত পর্যায়ে নতুন ব্যবসায় উদ্যোগ দেশের বেকার সমস্যা সমাধানের অন্যতম উপায়। এই উদ্দেশ্য সামনে রেখে, উদ্ভাবন ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে স্টার্টআপ ঢাকার উদ্যোগে ২২ নভেম্বর ঢাকায় ইনোভেশন এক্সট্রিম (আইএক্স) নামে উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এ সম্মেলনের মূল বিষয় ‘বাংলাদেশে উদ্ভাবন’। এতে নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা হবে, পাশাপাশি বিনিয়োগকারীদের সামনে তাদের উদ্যোগ তুলে ধরা হবে।
ইন্টারনেট অসীম সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। দেশকে এগিয়ে নিতে প্রয়োজন সে সম্ভাবনা কাজে লাগানো। এই সম্মেলন সে লক্ষ্যে কাজ করবে বলে মনে করেন স্টার্টআপ ঢাকার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর খান। তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রয়েছে সম্ভাবনাময় উদ্যোক্তা, তাদের আছে তাক লাগিয়ে দেওয়ার মতো ভাবনা। দরকার শুধু প্রয়োজনীয় বিনিয়োগ এবং দিকনির্দেশনা।
আইএক্স সম্মেলনে দেিশ উদ্যোক্তাদের সফলতার গল্প যেমন জানা যাবে, তেমনি ১৫ জনেরও বেশি বিদেিশ উদ্যোক্তা ও বিনিয়োগকারী তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন। আইএক্সে বাংলাদেশের তিনটি শীর্ষ প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ বাছাই করা ১০টি প্রাথমিক পর্যায়ের (স্টার্টআপ) উদ্যোগ তুলে ধরা হবে।
সম্মেলনে যোগ দিতে টিকিট কাটতে হবে। শিক্ষার্থীদের জন্য আছে ছাড়। এ আয়োজনের শিরোনাম পৃষ্ঠপোষক গ্রামীণফোন। অন্যান্য পৃষ্ঠপোষক হলো ইএমকে সেন্টার, ফরচুনা বাংলাদেশ, আইিপডিসি, এরিকসন ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স লি.। বিস্তারিত: www.innovationxtreme.com । —মেহেদী হাসান