এ মাসেই আসছে নতুন ম্যাকবুক এয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কয়েক মাস আগেই ঘোষণা এসেছিল, সবচেয়ে হালকা-পাতলা নতুন নোটবুক কম্পিউটার বাজারে আনছে অ্যাপল। মানে অ্যাপলের ম্যাকবুক এয়ারের নতুন সংস্করণ। গতকাল বুধবার তাইওয়ানের এক প্রচারমাধ্যম জানায়, এ মাসের শেষের দিকেই সেই ঘোষণা বাস্তব রূপ পেতে যাচ্ছে; বাজারে আসছে অ্যাপলের ম্যাকবুক এয়ার।তাইপেভিত্তিক ওই প্রচারমাধ্যমটি জানিয়েছে, প্রথম চালানে ম্যাকবুক এয়ার আনা হবে তিন লাখ ৮০ হাজার ইউনিট। অ্যাপলের এই নতুন নোটবুক কম্পিউটার দেখতে পাতলামতো হলেও এতে হার্ডড্রাইভ ও ডিস্ক প্লেয়ারও যুক্ত থাকছে । চালানের প্রথম ইউনিটের প্রথম ব্যাচে ১১ দশমিক ৬ ইঞ্চি মডেলটির সংখ্যা হবে ৫৫ শতাংশ। বাকি ৪৫ শতাংশ বরাদ্দ থাকবে ১৩ দশমিক ৩ ইঞ্চি মডেলের জন্য। আর অ্যাপলের এই কম্পিউটারগুলো সংযোজনের কাজটি করেছে তাইওয়ানের কোয়ান্টা কম্পিউটার নামের একটি প্রতিষ্ঠান। —এএফপি অবলম্বনে মাহফুজ রহমান