এ মাসের শেষে দেশের বাজারে গ্যালাক্সি নোট টু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মাসের শেষ নাগাদ গ্যালাক্সি নোট টু দেশের বাজারে ছাড়ছে স্যামসাং মোবাইল। এখন এটি কেনার জন্য আগাম চাহিদা জানানোর সুযোগ দিয়েছে স্যামসাং। ১৯ অক্টোবর পর্যন্ত ২০০ আগাম চাহিদা গ্রহণ করা হবে। এই চাহিদা জানাতে হবে ফেসবুকে স্যামসাং মোবাইল বাংলাদেশ ফ্যান পেজে (www.facebook.com/samsungmobilebangladesh)। টাইটানিয়াম গ্রে ও মার্বেল হোয়াইট—এই দুটি রঙের সেট কেনা যাবে আগাম চাহিদা জানিয়ে। বুকিং দেওয়ার পর কুপন নম্বরসহ একটি ই-মেইল পাবেন গ্রাহক। এরপর স্যামসাংয়ের যেকোনো স্মার্টফোন ক্যাফেতে যেতে হবে এবং কমপক্ষে ১০ হাজার টাকা অগ্রিম জমা দিতে হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের গ্যালাক্সি নোট টুতে রয়েছে ইন্টেলিজেন্ট স্টাইলাস; ৫.৫ ইঞ্চি পর্দার ডিসপ্লে, ১.৬ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ইত্যাদি। এর দাম ৬৭ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি