এ সময়ের স্মার্টফোন

সময়টা এখন স্মার্টফোন ও স্মার্ট প্রযুক্তির। স্মার্টফোন ছাড়া যেন এখন দিন চলাই কঠিন হয়ে পড়েছে। প্রত্যেকের হাতেই এখন কম বা বেশি দামি স্মার্টফোন চোখে পড়ে। ঈদের আগে রাজধানীর স্মার্টফোনের বাজারগুলোও হয়ে উঠেছে চাঙা। নতুন নতুন স্মার্টফোন আর ভালো ফিচারের স্মার্টফোন বেছে নিচ্ছেন ক্রেতারা।
রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল-১-এর সেল ওয়ানের স্বত্বাধিকারী এস এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগে এখন বিক্রি তুলনামূলকভাবে অনেক বেড়েছে। এখন সবাই চায় নানা বৈশিষ্ট্যের একটা ভালো স্মার্টফোন। আর বাজারে এই স্মার্টফোনগুলোর ব্যাপক চাহিদা। তবে বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর। কম দামের হোক আর বেশি দামের হোক, স্যামসাংয়ের স্মার্টফোনের প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি। এ ছাড়া দেশি স্মার্টফোনগুলোও ভালো বিক্রি হচ্ছে।’
স্যামসাং, ওয়ালটন, উই, সিম্ফনি, মাইসেল, লাভা, অ্যাপল, ওকাপিয়া, অ্যালকাটেল, মাইক্রোসফট, সনি, হুয়াওয়ে, এইচটিসি, ওয়ান প্লাস থ্রি, শাওমি, অপ্প, গোল্ডবার, এলিট ইত্যাদি ফোন বাজারে চলছে। এই সময় ক্রেতারা তাদের পছন্দের স্মার্টফোনগুলোর মধ্যে এই ফোনগুলো বেছে নিচ্ছে।
স্মার্টফোনের বাজার
স্যামসাং: গ্যালাক্সি জে ওয়ান নেক্সট ৬,৯৯০ টাকা। জে ওয়ান এস ৮,৯৯০ টাকা ((ঈদ উপলক্ষে ৮,৪৯০ টাকা)। গ্যালাক্সি জে সেভেন ১৯,৯০০ টাকা ও জে সেভেন (২০১৬) ২৪,৯০০ টাকা। গ্যালাক্সি জে টু ১১,৪৯০ (ঈদ উপলক্ষে ১০,৪৯০ টাকা) গ্যালাক্সি জে ফাইভ ১৫,৯০০ টাকা ও জে ফাইভ (২০১৬) ২১,৯০০ টাকা।
অ্যাপল: আইফোন ফাইভ-এসি ১৬ জিবি ৩২,০০০ টাকা ও আইফোন ফাইভ-এসি ৬৪ জিবি ৪০,০০০ টাকা। আইফো সিক্স ৬৪ জিবি ৮৫,২০০; সিক্স প্লাস ১৬ জিবি ৮৫,২০০; সিক্স প্লাস ৬৪ জিবি ৯৬,৫৭৫ ও সিক্স প্লাস ১২৮ জিবি ১০০,৮০০০ টাকা।
শাওমি: নোট থ্রি ১৪,৫০০ টাকা ও নোট থ্রি প্রো ১৭,০০০ টাকা।
উই: এল ওয়ান ৪,২৫০, আর ওয়ান ৫,৯০০; বি ওয়ান ৭,৭০০; ভি ওয়ান ৮,৫০০ ও এক্স ওয়ান ১৮,৬০০ টাকা।
সিম্ফনি: এইচ১৭৫ ৯,৯৯০ টাকা এইচ ৫৮ ৭,৬৪০; এইচ ১৭৫ ১০,৪৯০ টাক পিসিক্স প্রো ১০,৪৯০ ও পিসিক্স প্রো (৩ জিবি) ১১,৯৯০ টাকা, ভি৮৫ ৬,৯৯০ টাকা ও ভি৪৯ ৫,২৯০ টাকা। ই৭৮ ৩ হাজার ৫৯০ টাকা, এইচ ৬০ ৭,২৯০ ও এইচ ২৫০ ৯,৯৯০ টাকা, এম ১ ৬,১৯০ টাকা, পিসিক্স ৮,৯৯০ টাকা, পিসিক্স প্রো ১০,৪৯০ টাকা, ও পিপিসিক্স (২ জিবি) ১০,৪৯০ টাকা।
হুয়াওয়ে: জিআর ৩ ১৯,৯৯০ টাকা, জিআর ৫ ২২,৯৯০ ও মেট ৮ ৫৯,৯৯০ টাকা।
ওকাপিয়া: সিগনেচার ৯,৯৯০ টাকা৷
মাইসেল: স্পাইডার এ৭ ১০,৯৯৯ টাকা।
সনি: এক্সপেরিয়া এস ২৫,০০০ টাকা, পি ২০,০০০ টাকা, জেড ৩২,৯০০ ও সোলা-১৫,৫০০ টাকা।
মাইক্রোসফট: লুমিয়া ৫৪০ ১৩,৯৯০ টাকা। ওয়ালটন: বি১ ১৭,৯৯০; প্রিমো জেড ২৮,৯৯০ ও এক্স ২ ১২,৯৯০ টাকা। ওকাপিয়া: আলটিমা ১০,৯৯০; এয়ার ৯,৯৯০ ও ম্যাজিক প্রো ৬,৪৯০ টাকা। অ্যালকাটেল: হিরু ১৭,১০০, আইডলএক্স ১২,৯৯৯ ও আইডল প্লাস ১২,৯৯৯ টাকা।
লাভা: আইআরআইএক্স এক্স ৫ ১১,৫০০; এক্স ৯ ১৪,৯৯০; এক্স৮ কিউ ১২,৯০০ ও ৮০০ ৮,৯০০ টাকা। মাইসেল: এএইচ-৫৪৪ ৪৫,০০০ টাকা। অপ্পো: আর সেভেন ৩৬,০০০ টাকা।
গোল্ডবার্গ: জ্যাপ এফএক্সওয়ান ৬,৯৯৯ টাকা। ইভিও ভিএক্স টু ৩,৯৪০ টাকা ইভিও ভিএক্সওয়ান ৪,৫৯৯; ডিসকভারি জেডএল ৫,৮৯৯ টাকা।
হুয়াওয়ে: পি-৮ ৪৯,৯৯০ ও পি লাইট ২২,৪৯০ টাকা, ওয়াই-৬২৫ ৯,৯৯০ টাকা। মিনি গ্লোড ১৫,৯০০ টাকা ও আনার ৬ প্লাস ৪৪,৪৯০ টাকা। আনার ওয়াই ৫ সি ৬,৯৯০ টাকা। আনার হলি ১০,৯৯০ টাকা।
অপ্পো: এফওয়ান প্লাস ৩৫,৯০০ টাকা, এফওয়ান ১৯,৯০০ টাকা। এ৩৭ ১৬,৯০০ টাকা, সিওয়ান ১৩,৯০০ টাকা। নিও-৫ ১০,৯০০ টাকা।
এলিট: ইভিও এনএক্স-১ ৯,৭৭৭ ও ইভিও-৭০ ৭,১১১ টাকা।