এফএম রেডিও বা অ্যালবাম নয়, এখন ইন্টারনেট থেকেও গান শোনার ব্যবস্থা রয়েছে। বাংলা গান শোনার সুবিধা নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে লাইভগান নামের একটি ওয়েবসাইট। শুধু বাংলা গান নিয়ে চালু হওয়া এ ওয়েবসাইটে পাওয়া যাবে পছন্দসই সব ধরনের গান। পুরোনো আর নতুন সব গানই পাওয়া যাবে এতে। ১৯৫০ সালথেকে প্রচারিত নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, লালনগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, কীর্তন, ক্লাসিক্যাল, ব্যান্ড, আধুনিক, লোক, রক, ফিউশন, মেটাল, ইনস্ট্রুমেন্টালসহ নানা ক্যাটাগরি অনুযায়ী পাওয়া যাবে গান। সহজে গানের খোঁজ পেতে গানের অ্যালবাম, টাইটেল কিংবা শিল্পীর নাম দিয়ে খোঁজার (সার্চ) সুবিধা রয়েছে, যার মাধ্যমে খুব সহজেই পছন্দের গান খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি শ্রোতাদের কাছে প্রতি সপ্তাহ বা মাসের সবচেয়ে জনপ্রিয় গান কোনগুলো তাও জানার ব্যবস্থা রয়েছে। রয়েছে নিজস্ব গান শোনার তালিকা তৈরির সুবিধা। তবে এ ওয়েবসাইটে শুধু গানই শোনা যাবে, গান নামানোর (ডাউনলোড) কোনো ব্যবস্থা নেই। গান শোনার জন্য ইন্টারনেটের গতি বেশি না হলেও চলবে। মোটামুটিভাবে গতি ১২৮ কেবিপিএস হলেই ইন্টারনেট থেকে সরাসরি গান শোনা যাবে। তাহলে আর দেরি কেন? আজই দেখুন ওয়েবসাইটটি, আর ইন্টারনেটেই উপভোগ করুন গান। সাইটটির ঠিকানা: www.livegaan.com। —নুরুন্নবী চৌধুরী