এআইইউবিতে অ্যানিমেশন ল্যাব চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি) অ্যানিমেশন ল্যাব চালু হয়েছে। ডেনমার্কের ট্রুম্যাক্স একাডেমির সঙ্গে যৌথভাবে এ প্রযুক্তিগত শিক্ষা কার্যক্রম চলবে। ডেনিডা ও রয়্যাল ডেনিশ দূতাবাসের সহায়তায় এআইইউবির ক্যাম্পাস-৭-এ উন্নত প্রযুক্তির দুটি অ্যানিমেশন ল্যাব স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ল্যাবের উদ্বোধন করেন ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেন্ড ওলিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য কারমেন জেড ল্যামাগনা, ট্রুম্যাক্স একাডেমির ডিজিটাল অ্যানিমেশন-বিশেষজ্ঞ ও প্রশিক্ষক স্টিভ টওনশেন্ডসহ অনেকে। এই ল্যাবের মাধ্যমে বিজ্ঞাপন নির্মাণ ও গণমাধ্যেম বিভাগের শিক্ষার্থীরা উন্নত প্রযুক্তিগত নানা কার্যক্রম চালাতে পারবেন বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন।—বিজ্ঞপ্তি