এআইইউবিতে তথ্যপ্রযুক্তি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শুরু হয়েছে কম্পিউটার-বিষয়ক আয়োজন ‘সিএস ফেস্ট-২০১২’। দুদিনব্যাপী এই উৎসবে থাকছে সফটওয়্যার প্রদর্শনী, পোস্টার প্রদর্শন, সিস্টেম ডিজাইন ও প্রোগ্রামিং প্রতিযোগিতাসহ নানা আয়োজন। গতকাল বুধবার উৎসব আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য কারমেন জেড লামাগনা বলেন, ‘এসব আয়োজন রাখার মূল কারণ হলো, এটা শিক্ষার্থীদের পেশাজীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেখানে তাঁরা কীভাবে কাজ করবেন, সে সম্পর্কে ধারণা দেওয়া।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন তোফাজ্জল হোসাইন, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান মশিউর রহমানসহ অনেকে। এআইইউবির কম্পিউটার ক্লাবের উদ্যোগে আয়োজিত উৎসবে সফটওয়্যার প্রদর্শনী ৬০টি দল, পোস্টার প্রদর্শনে ১০টি, প্রোগ্রামিং প্রতিযোগিতায় ৯৫টি প্রকল্প এবং সিস্টেম ডিজাইন প্রতিযোগিতায় সাতটি দল অংশ নিচ্ছে। এ ছাড়া বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠান সরাসরি নিয়োগের বিষয় রেখেছে। আজ শেষ হচ্ছে এই আয়োজন। আজ থাকছে এআইইউবি অ্যালামনাইয়ের মধ্য থেকে পাঁচজন শিক্ষার্থীর সাফল্যের গল্প। —রাকিব মোজাহিদ