এই ছুটিতে এই নগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে ঈদ ও পূজার ছুটি। অনেকে এই ছুটিতে গ্রামের বাড়ি যাবেন। আবার অনেকে ছুটির পুরো সময়টা ঢাকাতেই কাটাবেন। ঢাকাবাসীরা ছুটির সময় ঘুরতে যেতে পারেন পরিবার-প্রিয়জন নিয়ে। তবে সে স্থানগুলো খোলা আছে কি না, সে সম্পর্কে জানা প্রয়োজন। জানা না থাকলে অনেক সময় বিভ্রান্তির শিকার হতে হয়। তাই ঘুরতে যাওয়ার আগে একবার জেনে নিন।

লালবাগ কেল্লা

ঈদের দিন বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে খোলা থাকবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

টিকিটের মূল্য—১০ টাকা (বিদেশিদের জন্য—১০০ টাকা)।

আহসান মঞ্জিল

ঈদের দিন খোলা থাকবে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। টিকিটের মূল্য—তিন বছরের কম বয়সীদের জন্য দুই টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য ১০ টাকা, বিদেশিদের জন্য ১০০ টাকা।

শিশুপার্ক

ঈদের দিন বন্ধ থাকবে। ঈদের দ্বিতীয় দিন থেকে খোলা পাওয়া যাবে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। টিকিটের মূল্য আট টাকা।

বোটানিক্যাল গার্ডেন

ঈদের দিন খোলা থাকবে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। টিকিটের মূল্য—১০ টাকা।

এই ছুটিতে এই নগরে

ঈদের দিন খোলা থাকবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। টিকিটের মূল্য ২০ টাকা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার

ঈদের তিনদিনের ছুটিতে বন্ধ থাকবে। সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। টিকিটের মূল্য ৫০ টাকা।

বঙ্গবন্ধু জাদুঘর

ঈদের আগের দিন ও ঈদের দিন বন্ধ থাকবে। বেলা দেড়টা থেকে পাঁচটা পর্যন্ত। টিকিটের মূল্য পাঁচ টাকা।

সামরিক জাদুঘর

ঈদের পঞ্চম দিন থেকে খোলা থাকবে।সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত।

জাতীয় জাদুঘর

ঈদের দিন খোলা থাকবে। বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ঈদের পরদিন বন্ধ থাকবে।

টিকিটের মূল্য—তিন থেকে ১২ বছরে বয়সীদের জন্য দুই টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য ১০ টাকা ওবিদেশিদের জন্য ১০০ টাকা।

মুক্তিযুদ্ধ জাদুঘর

ঈদের দিন বন্ধ থাকবে। ঈদের চতুর্থ দিন থেকে খোলা। টিকিটের মূল্য পাঁচ টাকা।

গ্রন্থনা: তন্ময় দেবনাথ