এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫১
সঠিক উত্তরটি খাতায় লেখ  অংশ-১১
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।
স্বদেশ
এই যে নদী/নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে/বসে নদীর ধারে—
এই ছবিটি চেনা।
১. ‘স্বদেশ’ কবিতায় উল্লিখিত নদীর এক পাশে কী গাছ আছে?
ক. আম খ. জাম গ. কাঁঠাল ঘ. জারুল। উত্তর: ঘ. জারুল
২. নদীর এক পাশে জারুলগাছে কয়টি পাখি আছে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি। উত্তর: খ. দুটি
৩. ‘স্বদেশ’ কবিতায় উল্লিখিত পাখি দুটির রং কী?
ক. সাদা খ. কালো গ. হলুদ ঘ. টিয়া উত্তর: গ. হলুদ
৪. ‘এমনি পাওয়া এই ছবিটি কড়িতে নয় কেনা।’ কড়ি অর্থ—
ক. ঝিনুক খ. মুক্তা গ. টাকা। উত্তর: গ. টাকা
৫. ‘পাখপাখালি’ শব্দের অর্থ কী?
ক. অনেকগুলো পাখাওয়ালা পাখি খ. নানা ধরনের পাখি
গ. সবুজ সবুজ পাখি ঘ. পাখির পালক
উত্তর: খ. নানা ধরনের পাখি
৬. ‘স্বদেশ’ কবিতায় উল্লিখিত মাঠের পরে কী চলেছে?
ক. গ্রাম খ. মাঠ গ. খেত ঘ. নদী। উত্তর: খ. মাঠ
৭. ‘স্বদেশ’ কবিতায় উল্লিখিত মাঠের মানুষ কোথায় যায়?
ক. খেতে খ. হাটে গ. মাঠে গ. ঘাটে। উত্তর: গ. মাঠে
৮. এই যে ছবি এমন আঁকা কিসের মতো দেশ?
ক. দেশের খ. ছবির গ. রানির ঘ. স্বর্গের। উত্তর: খ. ছবির
৯. ‘স্বদেশ’ কবিতায় বাড়ি বাগান পাখপাখালি সব মিলে কী?
ক. পরিবেশ খ. দেশ গ. এক ছবি ঘ. এক পরিবার
উত্তর: গ. এক ছবি
১০. কবির চেনা ছবিটি আসলে কিসের ছবি?
ক. স্বদেশের খ. বিদেশের গ. গ্রামের ঘ. শহরের
উত্তর: ক. স্বদেশের
১১. কোন ছবিটি কবির কড়ি দিয়ে কেনা নয়?
ক. বনের ছবি খ. শিল্পীর ছবি গ. গাড়ির ছবি ঘ. নৌকার ছবি
উত্তর: ঘ. নৌকার ছবি
১২. সোনালি আঁশের দেশ কাকে বলা হয়?
ক. নেপাল খ. ভারত গ. ভুটান ঘ. বাংলাদেশ।
উত্তর: ঘ. বাংলাদেশ
১৩. কবি আহসান হাবীব পেশায় কী ছিলেন?
ক. সাংবাদিক খ. উকিল গ. শিক্ষক ঘ. ডাক্তার
উত্তর: ক. সাংবাদিক
১৪. ‘আপন’ শব্দের অর্থ কী?
ক. পণ খ. নিজ গ. স্বজন ঘ. পর। উত্তর: খ. নিজ
১৫. ‘স্বদেশ’ কবিতায় ছেলেটির কী দেখে দেখে দিন কাটে?
ক. মানুষের ব্যস্ততা খ. পাখির ডাকাডাকি
গ. প্রজাপতির ওড়াউড়ি ঘ. বাতাসের ঢেউ খেলা
উত্তর: ক. মানুষের ব্যস্ততা
১৬. ‘স্বদেশ’ কবিতার ছেলেটির মুখ কীভাবে সব ছেলের মুখের প্রতিনিধি?
ক. তার কষ্টের কারণে খ. তার হাসি-আনন্দের কারণে
গ. পুকুরের জলে ঢিল ছোড়ার কারণে
ঘ. তার কান্নাকাটির কারণে
উত্তর: খ. তার হাসি-আনন্দের কারণে
১৭. ‘স্বদেশ’ কবিতায় ছেলেটির দেশটি দেখতে কেমন?
ক. ছবির মতো খ. পাখার মতো
গ. ঘুড়ির মতো ঘ. প্রজাপতির মতো। উত্তর: ক. ছবির মতো
১৮. ছেলেটি রং-তুলি ছাড়াই কোন ছবিটি আঁকতে পারে?
ক. স্বদেশের ছবি খ. যেকোনো ছবি
গ. বিদেশের ছবি ঘ. ডিমের ছবি। উত্তর: ক. স্বদেশের ছবি
১৯. একধরনের সাদা ঝিনুককে কী বলে?
ক. শামুক খ. কড়ি গ. শুভ্র ঝিনুক ঘ. সাদা পাথর।
উত্তর: খ. কড়ি
২০. শিল্পীর কাজের সঙ্গে মিল আছে নিচের কোনটির?
ক. কোনো শিল্পকলা চর্চা করা খ. নদীতে মাছ ধরা
গ. কোনো পাখি শিকার করা ঘ. ঝালমুড়ি বিক্রি করা
উত্তর: ক. কোনো শিল্পকলা চর্চা করা
২১. ‘পাখির কলতান’-এর সঙ্গে নিচের কোনটির মিল আছে?
ক. পাখির ঘুমানো খ. পাখির বাচ্চার চিঁচিঁ শব্দ
গ. কলকাকলি ঘ. মৃত কাকের জন্য অন্য কাকের কা কা
উত্তর: গ. কলকাকলি।