এই সুযোগে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া হচ্ছে না।
তারপরও কিন্তু কিছু ব্যাচেলর ও বাসার মালিকের সুবিধাই হচ্ছে।
দেখুন, এখন ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়া হয় না। অন্য বাড়িওয়ালা হলে আপনাদের বের করে দিত। আমি হয়তো বের করে দেব না, তবে ভাড়া বাড়িয়ে দিতে হবে।
কিন্তু আমরা তো ব্যাচেলর না!
আপনি আর আপনার স্ত্রী হয়তো ব্যাচেলর নন, কিন্তু আপনাদের দুই ছেলেই তো ব্যাচেলর। ঠিক কি না?
আব্বা, ঢাকা শহরে কিন্তু টিকা মুশকিল অইয়া গেছে। ব্যাচেলরদের কাছে কেউ বাড়ি ভাড়া দিতে চাইতেছে না।
তাহলে এখন কী করবি?
আপনে টেনশন নিয়েন না, আব্বা। খালি অনুমতি দেন, বিয়াটা সাইরা ফেলি।