জা তী য় শি ক্ষা ক্র ম ও পা ঠ্য পু স্ত ক বো র্ড
এইচএসসি পরীক্ষা-২০১৫: এক নজরে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জাতীয় শিক্ষাক্রম-এর নির্দেশনা অনুসারে ‘এইচএসসি পরীক্ষা ২০১৫’-এর বিষয়ভিত্তিক নম্বর বিভাজন।
মোট নম্বর: ১৩০০ [আবশ্যিক বিষয়ের নম্বর: ১১০০; ঐচ্ছিক: ২০০]
বিষয় প্রশ্নের নম্বর বিভাজন
উচ্চতর গণিত
পূর্ণমান ২০০
(প্রতিটি পত্রে ১০০ নম্বর) প্রতি পত্রে তত্ত্বীয় অংশে ৭৫ এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর।
তত্ত্বীয় (প্রথম পত্র)
# বীজগণিত: ১৫ নম্বর (পাঁচটি প্রশ্ন থাকবে। তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের বরাদ্দকৃত নম্বর ৫)। ম্যাট্রিকস ও নির্ণায়ক হতে তিনটি থেকে দুটি এবং বিন্যাস ও সমাবেশ হতে দুটি থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
# জ্যামিতি ও ভেক্টর: ২০ নম্বর (ছয়টি প্রশ্ন থাকবে। চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে বরাদ্দকৃত নম্বর ৫)। ভেক্টর হতে ২টি থেকে ১টি, সরলরেখা এবং বৃত্ত হতে ৪টি থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে।
# ত্রিকোণমিতি: ২০ নম্বর (৬টি প্রশ্ন থাকবে। ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে বরাদ্দকৃত নম্বর ৫)। ত্রিকোণমিতিক অনুপাত হতে তিনটি থেকে দুটি এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত হতে তিনটি থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।
# ক্যালকুলাস: ২০ নম্বর (ছয়টি প্রশ্ন থাকবে। চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে বরাদ্দকৃত নম্বর ৫)। ফাংশন ও ফাংশনের লেখচিত্র হতে দুটি থেকে একটি, অন্তরীকরণ এবং যোগজীকরণ হতে চারটি থেকে তিনটির উত্তর দিতে হবে।
তত্ত্বীয় (দ্বিতীয় পত্র)
# বীজগণিত: ২০ নম্বর (ছয়টি প্রশ্ন থাকবে। চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের বরাদ্দকৃত নম্বর ৫)। বাস্তব সংখ্যা ও অসমতা এবং জটিল সংখ্যা হতে তিনটি থেকে দুটি, বহুপদী ও বহুপদী সমীকরণ এবং দ্বিপদী বিস্তৃতি হতে তিনটি থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।
# জ্যামিতি: ১০ নম্বর (তিনটি প্রশ্ন থাকবে। দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে বরাদ্দকৃত নম্বর ৫)। কণিক হতে তিনটি থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।
# ত্রিকোণমিতি: ১০ নম্বর (তিনটি প্রশ্ন থাকবে। দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে বরাদ্দকৃত নম্বর ৫)। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ হতে তিনটি থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।
# স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা: ২০ নম্বর (চারটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে বরাদ্দকৃত নম্বর ১০ (৫দ্ধ২)। প্রতিটি প্রশ্নে তত্ত্বীয় ও গাণিতিক সমস্যা-সম্পর্কিত দুটি অংশ থাকবে)। স্থিতিবিদ্যা হতে দুটি থেকে একটি এবং গতিবিদ্যা হতে দুটি থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
# যোগাশ্রয়ী প্রোগ্রাম: ০৫ নম্বর (দুটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে বরাদ্দকৃত নম্বর ৫)। যোগশ্রয়ী প্রোগ্রাম হতে দুটি থেকে একটির উত্তর দিতে হবে।
# পরিসংখ্যান: ১০ নম্বর (তিনটি প্রশ্ন থাকবে। দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে বরাদ্দকৃত নম্বর ৫)। বিস্তার পরিমাপ ও সম্ভাবনা হতে তিনটি থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।
ব্যবহারিক
# পাঁচটি কার্যক্রম থাকবে। দুটি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৬দ্ধ২=১২ নম্বর [প্রতিটি কার্যক্রমে তত্ত্ব। ২ নম্বর: লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণ: ৪ নম্বর]
# ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন (২.৫দ্ধ২=৫ নম্বর)।
# ব্যবহারিক খাতা (নোট বুক) উপস্থাপন: ৩ নম্বর।
# মৌখিক অভীক্ষা: ৫ নম্বর
প্রতিটি ব্যবহারিক দ্বৈরচয়নের মাধ্যমে নির্বাচন করতে হবে।
যুক্তিবিদ্যা
পূর্ণমান ২০০
(প্রতিটি পত্রে ১০০ নম্বর) প্রতিটি পত্রে রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে।
# রচনামূলক প্রশ্ন: ৫০ নম্বর
আটটি প্রশ্ন থেকে পাঁচটি উত্তর দিতে হবে। প্রতিটি ১০ নম্বর।
# সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: ৩০ নম্বর
নয়টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন ৫ নম্বর।
# সমস্যা সমাধানমূলক প্রশ্ন ২০ নম্বর
১৫টি সমস্যা সমাধানমূলক প্রশ্ন থেকে ১০টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন ২ নম্বর