জা তী য় শি ক্ষা ক্র ম ও পা ঠ্য পু স্ত ক বো র্ড
এইচএসসি পরীক্ষা-২০১৫: বিষয়ভিত্তিক নম্বর বিভাজন-১
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জাতীয় শিক্ষাক্রম-২০১২-এর নির্দেশনা অনুসারে ‘এইচএসসি পরীক্ষা ২০১৫’-এর বিষয়ভিত্তিক নম্বর বিভাজন।
মোট নম্বর: ১৩০০
[আবশ্যিক বিষয়ের নম্বর: ১১০০; ঐচ্ছিক বিষয়ের নম্বর: ২০০]
প্রশ্নের নম্বর বিভাজন
# সৃজনশীল প্রশ্নের জন্য ৬০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৪০ নম্বর বরাদ্দ আছে।
# প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর ১।
সৃজনশীল প্রশ্ন: ৯টি (গদ্য থেকে ৩টি, কবিতা থেকে ৩টি এবং উপন্যাস থেকে ৩টি) প্রশ্ন থাকবে।
প্রতি অংশ থেকে ২টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।
বহুনির্বাচনী প্রশ্ন:
৪০টি (গদ্য থেকে ২৪টি, কবিতা থেকে ১৬টি) প্রশ্ন থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।
উপন্যাস থেকে কোনো বহুনির্বাচনী প্রশ্ন থাকবে না।
১. নাটক [এসিটিবি কর্তৃক অনুমোদিত।
২. প্রবন্ধ রচনা
৩. পত্র লিখন
৪. ভাষণ অথবা প্রতিবেদন
৫. ব্যাকরণ: শব্দ গঠন, বাক্য গঠন, সমাস, সন্ধি, প্রকৃতি-প্রত্যয়, উপসর্গ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক ও দাপ্তরিক শব্দ, বিরামচিহ্নের ব্যবহার, বাক্য ও শব্দের শুদ্ধ প্রয়োগ। (প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে ‘উচ্চমাধ্যমিক বাংলা সংকলন’ গ্রন্থটি গুরুত্ব পাবে।)
৬. ভাবসম্প্রসারণ, গদ্য ও কবিতা
মানবণ্টন:
১. নাটক: ২০ নম্বর
১টি রচনামূলক (দীর্ঘ-উত্তর) প্রশ্ন: ১০ নম্বর
১টি বিষয়ভিত্তিক (সংক্ষিপ্ত-উত্তর) প্রশ্ন: ৫ নম্বর
১টি ব্যাখ্যা: ৫ নম্বর
২. প্রবন্ধ রচনা: ২০ নম্বর। ১টি প্রবন্ধ রচনা
৩. পত্র লিখন: ১০ নম্বর। ১টি পত্র লিখন
৪. ভাষণ অথবা প্রতিবেদন: ১০ নম্বর
১টি ভাষণ অথবা ১টি প্রতিবেদন
৫. ব্যাকরণ: ৩০ নম্বর
যেকোনো ৫টি প্রশ্ন: প্রতিটিতে ৬ নম্বর
৬. ভাবসম্প্রসারণ: গদ্য ও কবিতা: ১০ নম্বর
২টির মধ্যে ১টি
প্রশ্নপত্র প্রণয়নের নীতিমালা (২য়পত্র)
# সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।
১. প্রবন্ধ রচনার জন্য ৫টি বিষয় থাকবে। যেকোনো ১টি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে।
২. পত্র লিখনের জন্য ২টি বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে।
৩. ভাষণ অথবা প্রতিবেদন থেকে যেকোনো ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৪. ব্যাকরণের জন্য নির্ধারিত পাঠ্য বিষয়গুলো থেকে ৫টি প্রশ্নের (৮টির মধ্যে) উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে বাছাই করে উত্তর দেওয়ার সুযোগ থাকবে।
৫. গদ্যাংশ বা কবিতাংশের ভাবসম্প্রসারণ লিখতে হবে।
৬. প্রবন্ধ রচনা, পত্র লিখন ও ভাষণ বা প্রতিবেদনের বিষয় এমন হবে যাতে পরীক্ষার্থীরা তাদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে অথবা নিজেরা চিন্তা করে লিখতে পারে।
এনসিটিবি কর্তৃক অনুমোদিত সহপাঠ (নাটক)
নাটক: (যেকোনো ১টি)
ক) রক্তাক্ত প্রান্তর, মূল: মুনীর চৌধুরী
সংকলন ও সম্পাদনা: প্রণব চৌধুরী
খ) জমিদার দর্পণ, মূল: মীর মশাররফ হোসেন
নবনাট্যায়ন ও সম্পাদনা: মমতাজউদ্দীন আহমদ