জা তী য় শি ক্ষা ক্র ম ও পা ঠ্য পু স্ত ক বো র্ড
এইচএসসি পরীক্ষা-২০১৫: বিষয়ভিত্তিক নম্বর বিভাজন-১৪
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জাতীয় শিক্ষাক্রম-এর নির্দেশনা অনুসারে ‘এইচএসসি পরীক্ষা ২০১৫’-এর বিষয়ভিত্তিক নম্বর বিভাজন।
মোট নম্বর: ১৩০০ [আবশ্যিক বিষয়ের নম্বর: ১১০০; ঐচ্ছিক: ২০০]
বিষয় প্রশ্নের নম্বর বিভাজন
নাট্যকলা (পুরাতন শিক্ষাক্রম)
পূর্ণমান ২০০
(প্রতিটি পত্রে ১০০ নম্বর) প্রথম পত্র
# তত্ত্বীয়-৬০ নম্বর:
রচনামূলক প্রশ্ন: তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১০।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ৫।
# ব্যবহারিক-৪০ নম্বর:
অনুশীলন ৫ নম্বর, যোগাসন ১০ নম্বর, ইম্প্রোভাইজেশন ও মুকাভিনয় ১০ নম্বর, উচ্চারণ ১০ নম্বর, মৌখিক পরীক্ষা ৫ নম্বর
প্রশ্নপত্র প্রণয়নের নীতিমালা:
সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। রচনামূলক ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্নে একাধিক অংশ থাকতে পারে। ব্যবহারিক পরীক্ষায় স্বতন্ত্রভাবে পাস করতে হবে এবং পাসের ন্যূনতম নম্বর ১৫।
দ্বিতীয় পত্র
# তত্ত্বীয় অংশ: ৭০ নম্বর
রচনামূলক প্রশ্ন: তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১০।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ৫।
নাট্যশব্দ পরিচিতি: ১০ নম্বর।
# ব্যবহারিক-৩০ নম্বর: পোশাক মেকআপ-১০ নম্বর, একক অভিনয়-১০ নম্বর, দলীয় অভিনয়-৫ নম্বর, মৌখিক পরীক্ষা-৫ নম্বর
প্রশ্নপত্র প্রণয়নের নীতিমালা:
সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। প্রতিটি অধ্যায় থেকে রচনামূলক ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে। কোনো অধ্যায় যেন বাদ না পড়ে এবং ভারসাম্য বজায় থাকে। তত্ত্বীয় অংশে সব রচনামূলক ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে। ব্যবহারিক পরীক্ষায় স্বতন্ত্রভাবে পাস করতে হবে। পাসের ন্যূনতম নম্বর ১০।
সমরবিদ্যা
(পুরাতন শিক্ষাক্রম)
পূর্ণমান
২০০ (প্রতি পত্র ১০০) প্রথম পত্র
# তত্ত্বীয়-১০০ নম্বর:
রচনামূলক প্রশ্ন: ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১৫।
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন: ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ০৫।
দ্বিতীয় পত্র
# তত্ত্বীয়-৪০ নম্বর: ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১০।
# ব্যবহারিক-৬০ নম্বর:
ব্যবহারিক পরীক্ষা-৪৫ নম্বর, মৌখিক পরীক্ষা-০৫ নম্বর, খাতা-১০ নম্বর
প্রশ্নপত্র প্রণয়নের নীতিমালা:
সকল প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। প্রতিটি অধ্যায় থেকে রচনামূলক ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (শুধু প্রথমপত্র) থাকবে। কোনো অধ্যায় যেন বাদ না পড়ে এবং ভারসাম্য বজায় থাকে। তত্ত্বীয় অংশে সকল রচনামূলক ও সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নে ১টি করে বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে। রনামূলক প্রশ্নে একাধিক অংশ থাকতে পারে।
আরবি (পুরাতন শিক্ষাক্রম)
২০০ (প্রতি পত্রে ১০০) প্রথম পত্র
গদ্য: ৬০ নম্বর
অনুবাদ: গল্প থেকে উদ্ধৃত
২টি আরবি অংশের বাংলা অনুবাদ: প্রতি অংশ ১৩ নম্বর।
২টি ব্যাখ্যা (বাংলায়): প্রতিটি ০৫ নম্বর।
সারাংশ ১টি (বাংলায়): নম্বর ১২
লেখকের জীবনী ১টি (বাংলায়): নম্বর ১২।
ব্যাকরণ: ৪০ নম্বর
৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির নম্বর ১০।
(মাবিন, মু’রার, মুনছারিফ, গাইর মুনছারিফ, আদদ-মা’দুদ, ইমাফাত, জুমলা, তারকীব, আওয়ামিল, আফআলি, নাকিসা, হুরুফি, মুশাব্বাহ বিল ফি’ল ও হাল।)
দ্বিতীয় পত্র
পদ্য: ৬০ নম্বর
অনুবাদ ২টি। প্রতিটি ১৩ নম্বর।
২টি ব্যাখ্যা (বাংলা): প্রতিটি ০৫ নম্বর।
সাংরাশ ১টি (বাংলায়): নম্বর ১২।
লেখকের জীবনী ১টি (বাংলায়): নম্বর ১২।
কম্পোজিশন: ৪০ নম্বর
বাক্যজ্ঞান (আরবিতে): ১০ নম্বর
ভুল সংশোধন (আরবিতে): ০৫ নম্বর
প্যারাগ্রাফ অথবা পত্র লিখন (আরবিতে): ১০ নম্বর
অনুবাদ (পাঠ্যপুস্তক বহির্ভুত): ১৫ নম্বর
বাংলা থেকে আরবি: ০৮ নম্বর
আরবি থেকে বাংলা: ০৭ নম্বর
প্রশ্নপত্র প্রণয়নের নীতিমালা
সকল প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।
অনুবাদ, ব্যাখ্যা, জীবনী, সারাংশ এবং ব্যাকরণের সকল প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে। দ্বিতীয় পত্রে বাক্যজ্ঞান ও ভুল সংশোধনের বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে।
পালি (পুরাতন শিক্ষাক্রম)
২০০ (প্রতি পত্রে ১০০) প্রথম পত্র
# ৩টি রচনামূলক প্রশ্ন: প্রতিটি প্রশ্নের নম্বর ১৩।
# ৩টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নম্বর ০৫।
# ১টি ব্যাখ্যা: নম্বর ০৬।
# পালি পাঠ্যাংশের ২টি অনুচ্ছেদের বাংলা অনুবাদ। প্রতিটি ১০ নম্বর।
# পাঠ্যপুস্তক বহির্ভুত বাংলা বাক্য বা ১টি অনুচ্ছেদের পালি অনুবাদ। ১০ নম্বর।
# পাঠ্যপুস্তক বহির্ভুত পালি ভাষায় ১টি অনুচ্ছেদ লিখন: ১০ নম্বর।
প্রশ্নপত্র প্রণয়নের নীতিমালা
সকল প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।
সকল রচনামূলক এবং সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নে একটি করে বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে। অনুবাদ ও ব্যাখ্যায় ১টি করে বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে।
দ্বিতীয় পত্র
# ৩টি রচনামূলক প্রশ্ন। প্রতিটি ০৯ নম্বর
# ৩টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন। প্রতিটি ০৫ নম্বর।
১টি ব্যাখ্যা: ০৬ নম্বর
২টি পালি গাঁথা: প্রতিটি ০৬ নম্বর
# ব্যাকরণ থেকে ৫টি প্রশ্ন: প্রতিটি ০৬ নম্বর
# ১টি পত্র পালিতে লিখতে হবে: ১০ নম্বর
(পাঠ্যপুস্তক বহির্ভুত)
প্রশ্নপত্র প্রণয়নের নীতিমালা
সকল প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।
সকল রচনামূলক এবং সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নে একটি করে বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে।
অনুবাদ ও ব্যাখ্যায় ১টি করে বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল