এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

সমাজবিজ্ঞান ২য় পত্র 
১. মঙ্গোলীয় নৃগোষ্ঠী মূলত কোথায় বাস করে?
ক. এশিয়ায় খ. ল্যাটিন আমেরিকায়
গ. ইউরোপে ঘ. আফ্রিকায়
২. বাঙালির ইতিহাস বইয়ের লেখক কে?
ক. নীহার দাস খ. বার্নিয়ার
গ. কার্ল মার্ক্স ঘ. নীহাররঞ্জন রায়
৩. লেখার আবিষ্কার হয় কোন যুগে?
ক. নব্য প্রস্তর খ. ব্রোঞ্জ যুগে
গ. লৌহ যুগে ঘ. তাম্র যুগে
৪. উচ্চ প্রাচীন প্রস্তর যুগের সূচনা হয় কত বছর আগে?
ক. পাঁচ লাখ খ. এক লাখ
গ. ৫০ হাজার ঘ. ৩০ হাজার
৫. এস্কিমো অধিবাসীরা কোথায় থাকে?
ক. ফিলিপাইন খ. উত্তর আমেরিকা
গ. অস্ট্রেলিয়া ঘ. শ্রীলঙ্কা
৬. কুমিল্লা পল্লি উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৫১ খ. ১৯৬০ গ. ১৯৭২ ঘ. ১৯৬১
৭. আদাম অর্থ কী?
ক. গ্রাম খ. পাড়া গ. গোত্তি ঘ. গোজা
৮. মনিপুরীদের ভাষার নাম কী?
ক. মনিপুরী ভাষা খ. সিনে টোবেটান
গ. মৈথেয়ী ঘ. জাফলং
৯. মনিপুরীরা কোন ধর্মে বিশ্বাস করে?
ক. খ্রিষ্টধর্ম খ. বৌদ্ধধর্ম
গ. হিন্দুধর্ম ঘ. মৈথেয়ী
১০. চিরস্থায়ী বন্দোবস্ত হয়?
ক. ১৮৫৭ খ. ১৮৭৩ গ. ১৭৫৭ ঘ. ১৭৯৩
১১. Kinship and Marriage গ্রন্থ কার লেখা?
ক. রবিন ফকস খ. রবার্টসন
গ. টেইলর ঘ. ম্যালিনস্কি
১২. কত সালে ভিলেজ এইড কর্মসূচি বন্ধ হয়ে যায়?
ক. ১৯৬১ খ. ১৯৬৩ গ. ১৯৫৩ ঘ. ১৯৭২
১৩. ১৯৫১ সালে বাংলাদেশের কত ভাগ লোক নগরবাসী ছিল?
ক. ৫.২৫ ভাগ খ. ৪.৩৪ ভাগ
গ. ৭.৯৮ ভাগ ঘ. ৬.৪৫ ভাগ
১৪. Basic structure কী?
ক. সংস্কৃতি খ. অর্থনীতি গ. রাজনীতি ঘ. ধর্ম
১৫. Suicide গ্রন্থের লেখক কে?
ক. কার্ল মার্ক্স খ. ডুর্খেইম গ. মার্টন ঘ. বেকার
১৬. তাম্র যুগের সূচনা হয়?
ক. ৩০০০ অব্দে খ. ৪০০০ অব্দে
গ. ৫০০০ অব্দে ঘ. ৬০০০ অব্দে
১৭. বৈরাগীর ভিটা স্তূপটি কত ফুট দীর্ঘ?
ক. ২০০ ফুট খ. ২৫০ ফুট
গ. ৩০০ ফুট ঘ. ৪০০ ফুট
১৮. দারিদ্র্যের ধাঁধা চক্র অনুযায়ী সঞ্চয় কম হলে কী হবে?
ক. কম আয় খ. কম উৎপাদন
গ. কম বিনিয়োগ ঘ. কম উন্নয়ন
১৯. নুরুন্নবী চোধুরী, এস এম ইসহাক যে ধরনের কর্মসূচি গ্রহণ করেন?
i. উন্নত চাষাবাদ ii. নৈশ বিদ্যালয় স্থাপন
iii. খাল কাটা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২০. যে ধরনের প্রকল্পে গ্রামীণ ব্যাংক ঋণ দেয়—
i. মাছ চাষ ii. গবাদিপশু পালন
iii. কৃষি উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২১. সাঁওতাল সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
ক. বিশেষ ধরনের নৃত্য রয়েছে
খ. বিশেষ ধরনের সামাজিক সংগঠন রয়েছে
গ. বিশেষ ধরনের বাৎসরিক মেলা রয়েছে
ঘ. বিশেষ ধরনের পারিবারিক ব্যবস্থা রয়েছে
২২. বাংলাদেশে বহুবিবাহ কেন হয়?
i. স্ত্রী মারা গেলে ii. পুত্রসন্তান না হলে
iii. সন্তান না হলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৩. গারো সমাজে আর্থিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে কেন?
ক. যোগাযোগের জন্য খ. বিনিময় ব্যবস্থার জন্য গ. মুদ্রা অর্থনীতির জন্য
ঘ. শিক্ষার প্রসারের জন্য
২৪. গ্রাম থেকে নগরে স্থানান্তরিত হওয়ার কারণ—
i. বেকারত্ব ii. আর্থিক সংকট iii. শিল্পায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৫. দেনমোহরের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. এটা স্ত্রীর অধিকার ii. আইনগতভাবে স্ত্রীর প্রাপ্য iii. এটা বাংলাদেশের সব বিয়ের ক্ষেত্রে অত্যাবশ্যক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬. ম্যালথাসের মতে প্রাকৃতিক নিরোধ হলো—
i. ক্ষুধা ii. ব্যাধি iii. যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৭. মাদকদ্রব্যের ক্ষেত্রে সঠিক তথ্য হলো—
i. ব্যক্তির শরীর ও মনের ওপর ক্ষতিকর প্রভাব রাখে ii. ব্যক্তির আচরণে পরিবর্তন আনে iii. ক্রমে এর প্রতি আগ্রহ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৮. আশার প্রধান কর্মসূচি হলো—
ক. পরিবেশ সুরক্ষা খ. দারিদ্র্য বিমোচন
গ. ক্ষুদ্রঋণ দান ঘ. নারীর ক্ষমতায়ন
২৯. সিন্ধু সভ্যতায় পেশা ছিল মূলত—
i. জীবজন্তু শিকার ii. ব্যবসা-বাণিজ্য
iii. মৎস্য শিকার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩০. মাকসুদের যে জমি আছে, তা দিয়ে মোটামুটি তার পরিবারের খাদ্যের জোগান হয়। মাকসুদ হলো—
ক. প্রান্তিক কৃষক খ. ধনী কৃষক
গ. মধ্যম কৃষক ঘ. দিনমজুর
৩১. সিমারা তিন ভাইবোন হলেও মা মারা যাওয়ার পর মায়ের সব সম্পত্তির মালিক হয়েছে সিমা. সিমার পরিবার হলো—
ক. নয়াবাস পরিবার খ. মাতৃসূত্রীয়
গ. মাতৃপ্রধান ঘ. যৌথ পরিবার
# উদ্দীপকটি পড়ে ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও
সামি পঞ্চম শ্রেণিতে পড়ে। বর্ষায় গ্রামের রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় সে স্কুলে যেতে পারত না। সম্প্রতি একটি খাল খনন হওয়ায় এখন বর্ষা মৌসুমেও সে স্কুলে যেতে পারছে।
৩২. সামির সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি?
ক. সামাজিক খ. ভৌগোলিক
গ. সাংস্কৃতিক ঘ. রাজনৈতিক
# উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও— হ্যাপি সিটি করপোরেশনে চাকরি করে। তিনি তাঁর বাবার সাতদিন্যা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গ্রামের বাড়ি যেতে ছুটির আবেদন করেছেন।
৩৩. হ্যাপি কোন সম্প্রদায়ের সদস্য?
ক. চাকমা খ. গারো গ. সাঁওতাল ঘ. মনিপুরী
৩৪. এ সম্প্রদায়ের মূলত কোন ধর্মে বিশ্বাসী?
ক. হিন্দু খ. বৌদ্ধ
গ. খ্রিষ্টান ঘ. ধর্মান্তরিত খ্রিষ্টান
# উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সালমান উচ্চশিক্ষার জন্য ইউরোপের এমন একটি দেশে গেলেন যেখানে অধিকাংশ মানুষ অনেক ধন-সম্পদের মালিক. সেখানে রাষ্ট্র সবার জন্য শিক্ষা, চিকিৎসা প্রভৃতির ব্যবস্থা করে. এমনকি দরিদ্র, বেকার ও অসহায়দের জন্য ভাতারও ব্যবস্থা রয়েছে.
৩৫. উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
ক. পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক
গ. সামন্ততান্ত্রিক ঘ. কল্যাণমূলক
৩৬. এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সঠিক তথ্য কোনটি?
i. উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে রাষ্ট্রের কল্যাণ প্রাধান্য পায় ii. উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে জনকল্যাণ প্রাধান্য পায় iii. মুক্তবাজার প্রক্রিয়ায় উৎপাদন ও বণ্টন প্রাধান্য পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও—তাসলিমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিষ্ঠানটি স্বাধীনতার পরের বছর গড়ে ওঠে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি তাদের সেবামূলক কাজের জন্য আন্তর্জাতিক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এবং অনেক দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হচ্ছে।
৩৭. তাসলিমা কোন প্রতিষ্ঠানে চাকরি করছেন?
ক. ব্যাংক খ. আশা গ. ব্র্যাক ঘ. প্রশিকা
৩৮. প্রতিষ্ঠানটি গড়ে ওঠে মূলত—
ক. পুনর্বাসনের জন্য খ. দারিদ্র্য বিমোচনের জন্য গ. ক্ষুদ্রঋণ বিতরণের জন্য
ঘ. অবকাঠামো নির্মাণের জন্য
# উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও—সামাদ ভুলবশত একবার পাশের বাড়ির একই রকমের একটি মোবাইল ফোনসেট ভুলবশতঃ নিয়ে আসে। পরে সবাই তাকে সব সময় চোর বলে সম্বোধন করে। এতে সে বিরক্ত হয়ে এ পথেই চলার মনস্থির করে।
৩৯. সামাদের বিষয়ের সঙ্গে কোন তত্ত্বের মিল রয়েছে?
ক. ল্যাবেলিং তত্ত্ব খ. বিচ্যুতির উপসংস্কৃতির তত্ত্ব গ. এনোমি তত্ত্ব ঘ. মূল্যবোধহীনতার তত্ত্ব
৪০. এ তত্ত্বের প্রবক্তা কে?
ক. মার্টন খ. লুমব্রোস গ. মার্ক্স ঘ. বেকার।

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম

উত্তর ছাপা হবে আগামীকাল