ইতিহাস ১ম পত্র
১. ইতিহাস কথাটির আভিধানিক অর্থ কী?
ক. গবেষণা খ. ঐতিহ্য
গ. পুরোনো ঘ. অতীত
২. ইতিহাসের মূল বিষয়বস্তু কী?
ক. অতীত মানুষের রাজ্য জয়ের কাহিনি
খ. প্রাচীন রাজা-বাদশার কাহিনি
গ. মানুষ ও তার পারিপার্শ্বিকতা
ঘ. যুদ্ধবিগ্রহের বিবরণ
৩. ভারতীয় উপমহাদেশকে কিসের দান বলা হয়?
ক. প্রকৃতির খ. দেবতাদের
গ. হিমালয়ের ঘ. নৃপতিদের
# উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও— নাজমুল ময়নামতি জাদুঘরে গিয়ে প্রাচীন আমলের কিছু মুদ্রা, মূর্তি, অস্ত্রশস্ত্র ও তৈজসপত্র দেখতে পায়।
৪. উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো কী ধরনের নিদর্শন?
ক. লিখিত খ. দলিলভিত্তিক
গ. সাহিত্যিক ঘ. প্রত্নতাত্ত্বিক
৫. জাদুঘরে দেখা উপাদানগুলো নিচের কোনটি রচনায় ব্যবহূত হয়?
ক. ইতিহাস খ. ভূগোল
গ. রাষ্ট্রবিজ্ঞান ঘ. নৃবিজ্ঞান
৬. নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচীন সভ্যতাটি হলো ‘মিসরীয় সভ্যতা’, তেমনিভাবে প্রাচীন ভারতে একটি নদকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচীন সভ্যতাটি হলো—
ক. আর্য খ. বৈদিক
গ. দ্রাবিড় ঘ. সিন্ধু
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের দাও।
সুমনা ‘কনকদিঠি’ হাউজিং সোসাইটিতে গিয়ে দেখতে পায়, সেখানকার রাস্তাঘাট পরিষ্কার প্রশস্ত ও সুবিন্যস্ত এবং পয়োনিষ্কাশনের জন্য রয়েছে ঢাকনাযুক্ত ড্রেনেজ ব্যবস্থা।
৭. উদ্দীপকে কনকদিঠি হাউজিং সোসাইটি আমাদের প্রাচীন কোন সভ্যতার কথা স্মরণ করিয়ে দেয়?
ক. ব্যবিলনীয় খ. সিন্ধু
গ. পারস্য ঘ. মিসরীয়
৮. প্রাচীন সভ্যতাটি আধুনিক সভ্যতায় কী গড়ে তুলতে প্রভাবিত করেছে—
ক. উন্নত বাড়িঘর খ. যোগাযোগ
গ. উন্নত পয়োনিষ্কাশন
ঘ. সুদৃঢ় অর্থনীতি
৯. যুগে যুগে বিদেশিদের ভারত আক্রমণের মূল কারণ ছিল—
ক. ভারতীয়দের সঙ্গে শত্রুতা
খ. ভারতের দুর্বল সামরিক শক্তি
গ. এখানকার ধর্মীয় বিরোধ
ঘ. সম্পদের প্রাচুর্য
১০. জৈন ধর্মের মূল ভিত্তি রচনা করেন কে?
ক. মহাবীর খ. ঋষভ
গ. পার্শ্বনাথ ঘ. সিদ্ধার্থ
১১. শকাব্দ প্রচলন করেন কে?
ক. কনিষ্ক খ. হর্ষবর্ধন
গ. অশোক ঘ. বিন্দুসার
১২. আলাউদ্দীন খিলজির মূল্য নিয়ন্ত্রণপদ্ধতি প্রবর্তনের কারণ ছিল?
i. পণ্যের সরবরাহ নিশ্চিত করা
ii. উচ্চমূল্য রোধ করা
iii. গুদামজাত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. কোন মামলুক শাসক প্রথম ভারতের সিংহাসনে আরোহণ করেছিলেন?
ক. কুতুবউদ্দিন আইবেক
খ. আরাম শাহ গ. ইলতুৎমিশ
ঘ. বলবন
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
সংসারে দুঃখ-কষ্ট নিত্য বর্তমান। এই দুঃখের পীড়নে অতিষ্ঠ জনাব x একটি নতুন ধর্মমতের কথা জানতে পারেন। অহিংসা হলো এই ধর্মের মূলমন্ত্র। এ ছাড়াও এ ধর্মে সকল প্রকার জীব হত্যা নিষিদ্ধ।
১৪. উদ্দীপকে কোন ধর্মমতের কথা বলা হয়েছে?
ক. সনাতন খ. বৌদ্ধ
গ. খ্রিষ্ট ঘ. হিন্দু
১৫. উক্ত ধর্ম প্রসার লাভের মূল কারণ ছিল—
ক. জৈন ধর্মের ব্যর্থতা
খ. ব্রাহ্মণ্য ধর্মের কঠোরতা
গ. সনাতন ধর্মের প্রতি অনাগ্রহ
ঘ. প্রকৃতি পূজারিদের অন্ধবিশ্বাস
১৬. আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ছিল?
i. ভারতের ঐশ্বর্যের প্রতি আকর্ষণ ii. গ্রিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা iii. ভারতে স্থায়ীভাবে বসবাসের আগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. i, ii ও iii ঘ. ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
‘ক’ রাজ্যের রাজা নিজের প্রভুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য তার পাশের রাজ্য আক্রমণ করেন। যুদ্ধে অগণিত মানুষ নিহত হয়। যুদ্ধের ভয়াবহতা ও রক্তপাত শাসকের মনে এক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে।
১৭. উদ্দীপকে শাসকের সঙ্গে প্রাচীন ভারতের কোন শাসকের চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়—
ক. চন্দ্রগুপ্ত মৌর্য খ. অশোক
গ. সমুদ্র গুপ্ত ঘ. হর্ষবর্ধন
১৮. উল্লিখিত ঘটনা শাসকের চরিত্রে যে পরিবর্তন এনেছিল তা হলো—
i. নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ব্যাকুলতা ii. জনকল্যাণে সচেষ্ট হওয়া iii. যুদ্ধ পরিহার করে শান্তি প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. সিন্ধু বিজয়ের ফরে ভারতবর্ষে আরবদের—
i. বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পায় ii. হিন্দু ও মুসলিম সংস্কৃতির মিলন ঘটে iii. ভারতবর্ষে আরবদের স্থায়ী শাসন প্রতিষ্ঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. i, ii ও iii ঘ. ii ও iii
২০. দিল্লির সালতানাতে অধিষ্ঠিত প্রথম নারী কে ছিলেন?
ক. নূরজাহান খ. সুলতানা রাজিয়া গ. মমতাজ মহল ঘ. তাজমহল
২১. ফা-হিয়েন কোন দেশের পর্যটক ছিলেন?
ক. চীন খ. জাপান
গ. পর্তুগিজ ঘ. ফ্রান্স
২২. সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রধান কারণ ছিল—
ক. ইসলাম ধর্ম প্রচার
খ. হিন্দু নিধন গ. সম্পদ আহরণ
ঘ. রাজ্য সম্প্রসারণ
২৩. সিন্ধু সভ্যতার প্রথম পর্যায়ের আবিষ্কারের সঙ্গে কার নাম জড়িত?
ক. স্যার জন মার্শাল
খ. ডি গর্ডন চাইল্ড
গ. আর সি মজুমদার
ঘ. হিরোডোটাস
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
বাসার সাহেব ভাঙা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়নের মঙ্গলের জন্য অনেক প্রকল্প হাতে নেন ও প্রচুর অর্থ ব্যয় করেন। কিন্তু পরবর্তী সময়ে নানা কারণে তাঁর প্রকল্পগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়।
২৪. উল্লিখিত চেয়ারম্যানের চরিত্র সুলতানি আমলের কোন শাসকের কথা মনে করিয়ে দেয়?
ক. ইলতুৎমিশ
খ. কুতুবউদ্দিন আইবেক
গ. ফিরোজ শাহ তুঘলক
ঘ. মুহাম্মদ বিন তুঘলক
২৫. তোমার পঠিত শাসকের প্রকল্পগুলো ব্যর্থ হওয়ার কারণ কী?
i যথাযথ পরিকল্পনার অভাব
ii প্রতীকী মুদ্রার যথাযথ ব্যবহার না হওয়া iii পরিকল্পনাগুলো ছিল যুগের অগ্রগামী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬. কৌটিল্যের অর্থশাস্ত্রে মূলত যে বিষয়টি প্রাধান্য পেয়েছিল তা হলো—
ক. সামাজিক অনুশাসন
খ. ধর্মীয় রীতিনীতি
গ. প্রশাসনিক ব্যবস্থা
ঘ. জনগণের কল্যাণ
২৭. রাজা দাহিরের পত্নীর আত্মহত্যার প্রধান কারণ কী ছিল?
ক. যুদ্ধে আহত হওয়া
খ. দুই কন্যার বন্দী হওয়া
গ. পলায়নের পথ না থাকা
ঘ. যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী হওয়া
২৮. কিংবদন্তির ‘বিক্রমাদিত্য’ কে ছিলেন?
ক. প্রথম চন্দ্রগুপ্ত খ. সমুদ্র গুপ্ত
গ. দ্বিতীয় চন্দ্র গুপ্ত ঘ. কনিষ্ক
২৯. বন্দেগান-ই-চেহেলগাম বলতে বোঝায়—
ক. সামরিক সদস্য খ. চল্লিশ চক্র
গ. বিদ্রোহী ঘ. জ্ঞানানুরাগী
৩০. গৌতম বুদ্ধ স্থানে ধ্যান করে বুদ্ধত্ব বা নির্বাণ লাভ করেন সে জায়গার নাম কী?
ক. উরুবিল্ব খ. লুম্বিনী
গ. বৈশালী ঘ. মগধ
৩১. অশোকের প্রতি ব্রাহ্মণদের বিদ্বেষের অন্যতম প্রধান কারণ ছিল—
ক. ধর্ম মহামাত্র নিয়োগ
খ. বৌদ্ধ সম্মেলন আহ্বান
গ. সম্রাটের নিজে ধর্ম প্রচার
ঘ. পশু বলি নিষিদ্ধ করা
৩২. হর্ষ চরিত্র গন্থটি রচনা করেন—
ক. অশ্বঘোষ খ. আর্যভট্ট
গ. বানভট্ট ঘ. কালিদাস
৩৩. আলেকজান্ডারের সৈন্যরা মগধ অভিযানে অনীহা প্রকাশ করেন—
ক. পরপর যুদ্ধে পরাজিত হওয়া
খ. আলেকজান্ডারের যুদ্ধ জয়ের স্পৃহা না থাকা
গ. সৈন্যদের অত্যধিক রণক্লান্ত হয়ে পড়া
ঘ. সৈন্যদের দেশে ফেরার আকুলতা
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।
পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মীর জাফরের বিশ্বাসঘাতকতা ও ইংরেজদের সঙ্গে গোপন চুক্তির কারণে বাংলার স্বাধীনতার অবসান ঘটে।
৩৪. মীর জাফরের বিশ্বাসঘাতকতা আলেকজান্ডারের সময়কালে কোন শাসকের কথা মনে করিয়ে দেয়?
ক. অন্তি খ. পুরু
গ. অশ্বজিৎ ঘ. শশীগুপ্ত
৩৫. বিদেশিদের কাছে এই পরাজয় দেশবাসীকে কোন চেতনায় উদ্বুদ্ধ করে?
i. দেশপ্রেম ii. মানবপ্রেম
iii. সাহসিকতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৬. মুহাম্মদ বিন তুঘলক রাজধানীর কী নাম রাখেন?
ক. দেবগিরি খ. দৌলতাবাদ
গ. জান্নাতাবাদ ঘ. দোয়াব
৩৭. লোদী বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
ক. আলমখান লোদী
খ. ইব্রাহীম লোদী
গ. সিকান্দর লোদী
ঘ. বাহালুল লোদী
৩৮. সেলুকাস কার সেনাপতি ছিলেন?
ক. আলেকজান্ডার খ. নন্দ রাজা
গ. চন্দ্রগুপ্ত মৌর্য ঘ. অশোক
৩৯. হেরোডোটাসের মতো সুলতানি আমলে ভারত আগমনকারী আফ্রিকান পর্যটকের নাম কী?
ক. ইবনে খালদুন খ. ইবনে বতুতা গ. হিউয়েন সাং ঘ. মার্কো পোলো
৪০. কোন বৈদেশিক আক্রমণ দিল্লির সালতানাতের পতনকে ত্বরান্বিত করে?
ক. তৈমুর খ. চেঙ্গিস
গ. শক রাজাগণ ঘ. শুঙ্গ বংশ।
# উত্তর ছাপা হবে আগামীকাল