এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-১১
ইতিহাস ১ম পত্র
১. বাবরের ভারত অভিযানকালে দিল্লির সিংহাসনে কে ছিলেন?
ক. দৌলতখান লোদী খ. ইব্রাহীম লোদী
গ. সিকান্দার লোদী ঘ. বহলুল লোদী
২. ‘তুজুক-ই-বাবর’ গ্রন্থের আলোকে বলা যায়, বাবর দক্ষ ছিলেন—
ক. তুর্কি ভাষায় খ. ফারসি ভাষায়
গ. আরবি ভাষায় ঘ. আফগানি ভাষায়
৩. শেরশাহের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
ক. আদিল শাহ খ. হুমায়ুন
গ. জালাল খান ঘ. সিকান্দার শাহ
# নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কামাল তার আত্মীয়কে দমন করার জন্য এক বিদেশি ব্যক্তিকে আমন্ত্রণ জানায়।
৪. উদ্দীপকে বর্ণিত কামালের পরিচয় হলো—
ক. সাইবানি খান খ. দরিয়া খান
গ. আলম খান ঘ. দৌলত খান
৫. ওই আমন্ত্রণের ফলে সংঘটিত হয়—
ক. পানিপথের যুদ্ধ খ. খানুয়ার যুদ্ধ
গ. গোগরার যুদ্ধ ঘ. কালীগঞ্জের যুদ্ধ
৬. দারার ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ ছিল—
ক. বাহাদুরগড়ের যুদ্ধ খ. ধর্মাটের যুদ্ধ
গ. সামুগড়ের যুদ্ধ ঘ. আগ্রার যুদ্ধ
# নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের দাও।
জনাব ‘ক’ বিমাতার অত্যাচার সহ্য করতে না পেরে গৃহত্যাগ করে চলে যেতে বাধ্য হন।
৭. উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে মোগল ও শুর আমলের কোন শাসকের অবস্থার মিল রয়েছে?
ক. বাবর খ. হুমায়ুন গ. শেরশাহ ঘ. আকবর
৮. ওই শাসকের শাসনামলের ঐতিহাসিক ঘটনা হলো—
ক. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা
খ. সাম্রাজ্য হস্তচ্যুত হওয়া
গ. নতুন ধর্মমত প্রচার করা
ঘ. উন্নত প্রশাসনব্যবস্থা প্রণয়ন
# নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিল্পবিপ্লবের ফলে শিল্পপণ্যের ব্যাপক উৎপাদন হয়। উৎপাদিত এসব শিল্পপণ্যের বাজার সৃষ্টি তথা বাণিজ্যিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ইউরোপের বিভিন্ন জাতির মধ্যে শুরু হয় ব্যাপক প্রতিযোগিতা।
৯. উদ্দীপকে বর্ণিত প্রতিযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করে—
ক. পর্তুগিজ খ. ওলন্দাজ
গ. দিনেমার ঘ. ইংরেজ
১০. কত খ্রিস্টাব্দে ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয়—
ক. ১৬০৫ খ. ১৬১২ গ. ১৬২৫ ঘ. ১৬২৭
১১. মমতাজ মহলের প্রকৃত নাম কী?
ক. নূরজাহান খ. লাডলী বেগম
গ. আরজুমান্দ বানু ঘ. জাহানারা
১২. ভারতবর্ষে পর্তুগিজ আধিপত্যের প্রতিষ্ঠাতা ছিলেন—
ক. আলফানসো আল বুকার্স
খ. ফ্যানসিসকো-ডি-আলমিডা
গ. পেড্রো আলভারেজ কাব্রাল
ঘ. ভাস্কো দা গামা
১৩. ‘ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
ক. ১৬০০ খ. ১৬০২ গ. ১৬১৬ ঘ. ১৬৬৮
# নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব ‘ক’-এর তিনটি কন্যাসন্তান ছাড়া আর কোনো সন্তান নেই। অন্যদিকে, তাঁর বড় ভাইয়ে রয়েছে তিনটি পুত্র সন্তান। তিনি তাঁর তিন কন্যাকে ওই তিনজনের সাথে বিবাহ দেন।
১৪. উদ্দীপকে বর্ণিত ‘ক’ চরিত্রের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রটির মিল রয়েছে?
ক. মুর্শিদকুলী খান খ. সুজাউদ্দিন খান
গ. আলীবর্দী খান ঘ. মীর জাফর আলী খান
১৫. ওই চরিত্রটির প্রধান সমস্যা ছিল—
ক. পুত্রসন্তানের জন্য আক্ষেপ
খ. মারাঠা আক্রমণ
গ. ঘষেটি বেগমের ষড়যন্ত্র
ঘ. সভাষদদের স্বার্থপরতা
১৬. বৈশিষ্ট্যের দিক দিয়ে মীর কাশিম ছিলেন—
i. সুদক্ষ ii. একনিষ্ঠ দেশপ্রেমিক
iii. শ্রেষ্ঠ সেনানায়ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ছোটবেলায় আমাদের পরিবারে একটি মজার আইন প্রচলিত ছিল। যেখানেই যাও, যখনই যাও, আপত্তি নেই। সন্ধ্যার আগেই বাসায় প্রবেশ করতে হবে।
১৭. উদ্দীপকে বর্ণিত আইনটির সাথে ভারতে ব্রিটিশ শাসনামলের কোন আইনের সাদৃশ্য রয়েছে?
ক. সান্ধ্য আইন খ. সূর্যাস্ত আইন
গ. সামরিক আইন ঘ. ব্রিটিশ আইন
১৮. ওই আইনের প্রভাবে—
ক. সরকারের আয় কমে যেত
খ. এক সপ্তাহ সময় বাড়িতে দিত
গ. জমিদারদের কারাদণ্ড দিত
ঘ. জমিদারি নিলাম হতো
# নিচের উদ্দীপকটি পড়ে ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হরিদাসদের পাড়ায় একটি মেয়ের স্বামী মারা গেছে। তাকে মৃত স্বামীর সঙ্গে একত্রে চিতায় দাহ করা হবে।
১৯. উদ্দীপকে বর্ণিত ঘটনাটি যে নামে পরিচিত—
ক. সহমরণ খ. অনুমরণ
গ. স্বেচ্ছামরণ ঘ. শোকে মরণ
২০. কলকাতা জয় করে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার কী নাম রাখলেন?
ক. সিরাজনগর খ. জাহাঙ্গীরনগর
গ. বিজয়নগর ঘ. আলীনগর
২১. ব্রিটিশ পার্লামেন্টে নিয়ামক আইন পাস হয়?
ক. ১৭৬৪ খ্রিস্টাব্দে খ. ১৭১১ খ্রিস্টাব্দে
গ. ১৭৭২ খ্রিস্টাব্দে ঘ. ১৭৭৩ খ্রিস্টাব্দে
২২. ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন—
ক. ক্লাইভ খ. হেস্টিংস
গ. ওয়েলেসলি ঘ. ক্যানিং
২৩. মহীশূর রাজ্যের ক্ষমতা দখলের ব্যাপারে হায়দার আলীকে সাহায্য করেছিল কারা?
ক. ফরাসিরা খ. ইংরেজরা
গ. ওলন্দাজরা ঘ. মারাঠারা
# নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যাপক প্রসারের লক্ষ্যে প্রচলিত একটি স্লোগান হলো—“দেশীয় পণ্য কিনে হও ধন্য।”
২৪. উদ্দীপকে বর্ণিত স্লোগানটি ব্রিটিশ-ভারতের ইতিহাসে কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?
ক. স্বদেশি আন্দোলন খ. স্বাধিকার আন্দোলন
গ. অসহযোগ আন্দোলন
ঘ. ভারত ছাড় আন্দোলন
২৫. ওই আন্দোলনের তাৎক্ষণিক প্রভাব ছিল—
ক. দেশীয় শিল্পের প্রসার ঘটে
খ. ভারতীয়রা স্বাধিকার অর্জন করে
গ. ব্রিটিশদের অসহযোগিতা করা হয়
ঘ. ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়
২৬. লর্ড ওয়েলেসলি যেসব সমস্যার মধ্যে গভর্নর জেনারেল পদে অভিষিক্ত হন—
i. কোম্পানির আর্থিক অবস্থা শোচনীয়
ii. হায়দার আলীর ইংরেজবিরোধী মনোভাব
iii. ফরাসি সম্রাট নেপোলিয়নের ভারত বিজয়ের পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এপার বাংলা-ওপার বাংলা ভাই ভাই। আমরা হিন্দু কিংবা মুসলমান যা-ই হই, আসলে আমরা বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ।
২৭. উদ্দীপকে বর্ণিত অংশটুকু ব্রিটিশ-ভারতের ইতিহাসে কোন প্রস্তাবের আদর্শকে ইঙ্গিত করে?
ক. লাহোর প্রস্তাব খ. ক্রিপস প্রস্তাব
গ. কেবিনেট মিশন প্রস্তাব
ঘ. বসু-সোহরাওয়ার্দী প্রস্তাব
২৮. কোন গভর্নর জেনারেল ভারতে সর্বপ্রথম শিক্ষা সংস্কার করেন?
ক. কর্নওয়ালিস খ. ওয়েলেসলি
গ. বেন্টিংক ঘ. ডালহৌসি
২৯. ইলবার্ট বিল কোন জাতীয় আইন?
ক. শিক্ষা আইন খ. স্থানীয় স্বায়ত্তশাসন আইন
গ. বিচার বিভাগীয় আইন ঘ. প্রজাস্বত্ব আইন
৩০. ভারতীয় উপমহাদেশে কোম্পানির শাসনের বিলুপ্তি ঘটে কত খ্রিস্টাব্দে?
ক. ১৮৫৭ খ. ১৮৫৮ গ. ১৯৪৬ ঘ. ১৯৪৭
৩১. কোনটি বাংলার প্রথম সংবাদপত্র?
ক. সমাচার দর্পণ খ. নবযুগ
গ. ধূমকেতু ঘ. সমকাল
৩২. ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কংগ্রেসের অসহযোগ আন্দোলনের কারণ ছিল—
i. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ব্যাপারে ব্রিটিশ সরকারের উদাসীনতা
ii. কংগ্রেসের নেতৃত্ব চরমপন্থীদের হাতে যাওয়া
iii. ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের খেলাফত আন্দোলনের অনুপ্রেরণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৩. দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা ছিলেন—
ক. মহাত্মা গান্ধী খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. এ কে ফজলুল হক ঘ. নবাব স্যার সলিমুল্লাহ
# নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো।’
৩৪. উদ্দীপকে বর্ণিত অংশটুকু কোন নেতার উদাত্ত আহ্বান?
ক. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. শেরেবাংলা এ কে ফজলুল হক
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৩৫. ওই আহ্বানের ফলে—
i. গণপরিষদের অধিবেশন শুরু হয়
ii. অসহযোগ আন্দোলন শুরু
iii. পাকিস্তানি দুঃশাসনের অবসান হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. বাংলাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার যুক্তি হলো—
ক. বাংলা আধুনিক ও সহজ ভাষা
খ. বাংলা ভাষা আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত
গ. পাকিস্তানের ৫৬ শতাংশ মানুষের মাতৃভাষা বাংলা ঘ. বাংলা ভাষার কথনরীতি মধুর
একটি নির্বাচনি ফলাফল নিম্নরূপ:
পরিষদ মোট আসন আওয়ামী লীগ মন্তব্য
জাতীয় ৩১৩ ১৬৭ জাতীয় পরিষদে আওয়ামী লীগ
প্রাদেশিক ৩০০ ২৮৮ সংখ্যাগরিষ্ঠ প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগের
একচেটিয়া সংখ্যাগরিষ্ঠ
৩৭. ওই নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতার পেছনে প্রভাব বিস্তার করেছিল—
ক. ছয় দফা খ. সাতই মার্চের ভাষণ
গ. হানাদারদের হত্যাযজ্ঞ ঘ. স্বাধীনতা অর্জন
৩৮. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণ করার প্রস্তাবক ছিলেন—
ক. সোহরাওয়ার্দী খ. ধীরেন্দ্রনাথ দত্ত
গ. খাজা নাজিমউদ্দীন
ঘ. লিয়াকত আলী খান
৩৯. ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য হলো—
i. এ আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয় ii. এ আন্দোলনে বাংলাদেশের জনগণ অধিকারসচেতন হয়ে ওঠে
iii. এ আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪০. ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
ক. লাঙল খ. কুঁড়েঘর গ. হারিকেন ঘ. নৌকা।
# উত্তর ছাপা হবে আগামীকাল