এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি
মডেল টেস্ট-১২
ইতিহাস ২য় পত্র
১। পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কী?
ক. স্পেন খ. আরব
গ. ফিলিপাইন ঘ. জর্ডান
২। আরব ভূমিকে ‘জাজিরাতুল আরব’ বলা হয়। কারণ, আরব—
ক. উত্তপ্ত মরুময় খ. পবিত্র ভূমি
গ. সাগরের বিশাল জলরাশি দ্বারা বেষ্টিত
ঘ. তিনটি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত
৩। ইসলাম-পূর্ব আরবের গোত্রপ্রধানকে কী বলা হতো?
ক. সুলতান খ. শেখ
গ. মালিক ঘ. সরদার
# নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে জাতীয় কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল থেকে আসা কবিরা এখানে স্বরচিত কবিতা পাঠ করেন। উল্লেখযোগ্য কবিতা নিয়ে সংকলন বের হয় এবং বরেণ্য কবিদের সংবর্ধনা দেওয়া হয়।
৪। উদ্দীপকে বর্ণিত উৎসব প্রাক্ ইসলামি যুগের আরবের কোন মেলার কথা স্মরণ করিয়ে দেয়?
ক. বুআসের মেলা
খ. তায়েফের মেলা
গ. আউশের মেলা
ঘ. উকাজের মেলা
৫। প্রাক্ ইসলামি যুগের এসব কবিতার বিষয়বস্তু ছিল—
i. বংশ গৌরব ii. যুদ্ধবিগ্রহ
iii. প্রকৃতিপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬। প্রাক্ ইসলামি যুগে আরবের কবিরা কবিতা লিখতেন কেন?
ক. অর্থলাভের আশায়
খ. গোষ্ঠীয় খ্যাতিবৃদ্ধির আশায়
গ. পুরস্কারের প্রত্যাশায়
ঘ. আনন্দ লাভের আশায়
# নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অতুলনীয় রূপ ও সচ্চরিত্রের জন্য আরবে তাঁর খ্যাতি ছিল। ব্যবসা পরিচালনার জন্য অনেক দিন থেকেই তিনি একজন চরিত্রবান লোকের সন্ধান করেছিলেন। হজরত মুহাম্মদ (সা.)-এর সুখ্যাতির কথা শুনে তিনি তাঁকে ডেকে পাঠালেন এবং ব্যবসার দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করলেন।
৭। উদ্দীপকে বর্ণিত আরবের ব্যবসায়ী নারী কে?
ক. বিবি খাদিজা (রা.)
খ. বিবি আয়েশা (রা.)
গ. বিবি সালেহা ঘ. বিবি কুলসুম
৮। ওই নারী ইসলামের ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন—
i. মুহাম্মদ (সা.)-এর স্ত্রী হিসেবে
ii. প্রথম ইসলাম গ্রহণকারী হিসেবে
iii. যুদ্ধে নেতৃত্বকারী নারী হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। ইসলামের ইতিহাসে একজন বীরের নাম স্মরণীয় হয়ে রয়েছে যিনি বিধর্মী অবস্থায় যেমন বীরত্ব দেখিয়েছেন, তেমন ইসলামের ছায়াতলেও অনন্যসাধারণ বীরত্ব দেখিয়েছেন এবং ভূমিকা রেখেছেন ইসলামের সম্প্রসারণে। এখানে কোন বীরের কথা বলা হয়েছে?
ক. আবু জেহেল খ. আমির হামজা
গ. আবু সুফিয়ান
ঘ. খালিদ বিন ওয়ালিদ
১০। কোন শহরে পূর্ব নাম ছিল ইয়াসরিব?
ক. মক্কা খ. মদিনা
গ. তায়েফ ঘ. দামেস্ক
১১। বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ক. ৬২২ খ্রি. খ. ৬২৪ খ্রি.
গ. ৬২৬ খ্রি. ঘ. ৬২৮ খ্রি.
১২। মক্কার মানুষ হজরত খাদিজা (রা.)কে ‘খাদিজাতুত তাহিরা’ বলে ডাকত তাঁর—
i. অসীম বীরত্বের কারণে
ii. অতুলনীয় রূপের কারণে
iii. উৎকৃষ্ট চরিত্রের কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। বিশ্বের প্রথম নির্মিত মসজিদ—
ক. বায়তুল দালা খ. বায়তুল মামুর
গ. মসজিদে নববী
ঘ. মসজিদুল আকসা
১৪। হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে প্রথমে জেরুজালেম ও পরে বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেন। ইসলামের কোন ঘটনার সঙ্গে এটি সম্পর্কিত?
ক. হিজরত খ. মিরাজ
গ. নবুয়ত লাভ ঘ. হিলফুল ফুজুল
১৫। হজরত মুহাম্মদ (সা.)-এর হিজরতের উদ্দেশ্য ছিল—
ক. কোরাইশদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হওয়া খ. ইসলামের সুপ্রতিষ্ঠা
গ. কাজের সুযোগ সন্ধান
ঘ. ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করা
১৬। খোলাফায়ে রাশেদিনের আমলে খলিফারা নির্ধারিত হতেন—
ক. জ্যেষ্ঠতার ভিত্তিতে
খ. গণতান্ত্রিকভাবে
গ. উত্তরাধিকারের ভিত্তিতে
ঘ. মল্লযুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে
# নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাম্রাজ্যের গরিব, দুস্থ ও প্রসূতিদের সাহায্যার্থে তিনি গভীর রাতে নগরের পথে পথে বিচরণ করতেন। তিনি অনাথ শিশুদের লালন-পালনের ব্যবস্থাও করেছিলেন।
১৭। উদ্দীপকে বর্ণিত ব্যক্তির আচরণ নিচের কোন খলিফার কথা মনে করিয়ে দেয়?
ক. হজরত আবু বকর (রা.)
খ. হজরত ওমর (রা.)
গ. হজরত ওসমান (রা.)
ঘ. হজরত আলী (রা.)
১৮। ওই খলিফা ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন—
i. শ্রেষ্ঠ বিজেতা হিসেবে
ii. ন্যায়বিচারক হিসেবে
iii. প্রজাহিতৈষী শাসনকর্তা হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। ইসলামের ইতিহাসে এমন একটি যুদ্ধ রয়েছে, যেখানে নেতার আদেশ অমান্য করায় মুসলমানদের পরাজয় বরণ করতে হয়। এটি কোন যুদ্ধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ক. বদরের যুদ্ধ খ. উহুদের যুদ্ধ
গ. খন্দকের যুদ্ধ ঘ. মুতার যুদ্ধ
২০। অমুসলমানদের কাছ থেকে আদায়কৃত নিরাপত্তামূলক সামরিক কর ছিল—
ক. খারাজ খ. জিজিয়া
গ. আলকে ঘ. জাকাত
২১। সিফফিনের যুদ্ধের অমীমাংসিত ফলাফলের সালিশি বৈঠক কোথায় হয়েছিল?
ক. কুফায় খ. বসরায়
গ. দামেস্কে ঘ. দুমায়
২২। উষ্ট্রের যুদ্ধ নামকরণ নিচের কোন ব্যক্তির উটের পিঠে যুদ্ধের কারণে হয়েছে—
ক. হজরত আলী (রা.)
খ. বিবি আয়েশা (রা.)
গ. তালহা ও যুবায়ের
ঘ. হজরত মুয়াবিয়া (রা.)
২৩। ইসলামের ইতিহাসে কে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন?
ক. হজরত মুয়াবিয়া (রা.)
খ. ইয়াজিদ গ. আবদুল মালিক
ঘ. প্রথম ওয়ালিদ
২৪। ‘খোলাফায়ে রাশেদিনের ন্যায় তিনি ধার্মিক, কর্তব্যপরায়ণ, সরল ও সাধু প্রকৃতির লোক ছিলেন মুসলমানরা তাকে “খলিফায়ে রাশেদা” বা ধর্মীয় খলিফা বলে গণ্য করেন।’—উদ্দীপকে কোন উমাইয়া শাসকের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক. ইয়াজিদ খ. আবদুল মালিক
গ. দ্বিতীয় উমর ঘ. প্রথম ওয়ালিদ
২৫। উক্ত খলিফা নিচের কোন কাজকে ‘প্রকৃত রাজধর্ম’ বলে মনে করতেন?
ক. অন্য রাজ্য জয় করে দখল করা
খ. জনসাধারণের সার্বিক কল্যাণ সাধন গ. রাজ্য পরিচালনায় কঠোরতা অবলম্বন
ঘ. প্রতিবেশী রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা
২৬। মহানবী (সা.) কেন খালিদ বিন ওয়ালিদকে ‘সাইফুল্লাহ’ উপাধি প্রদান করেন?
ক. ইসলামধর্ম গ্রহণ করায়
খ. সততা ও ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে
গ. সুশাসনে মুগ্ধ হয়ে
ঘ. অসাধারণ বীরত্ব ও তেজস্বিতায় মুগ্ধ হয়ে
২৭। প্রায় চার বছরের রাজত্বকালে নিজ বংশের স্বার্থ রক্ষার জন্য তিনি অমানুষিক নিষ্ঠুরতা, নৃশংসতা ও চরম বিশ্বাসঘাতকতার পরিচয় দেন, তার এই নিষ্ঠুর ও নৃশংস আচরণের জন্য তিনি ইতিহাসে প্রতিশোধ-গ্রহণকারী নামে পরিচিত। উদ্দীপকে কোন আব্বাসীয় শাসকের কথা বলা হয়েছে?
ক. আবুল আব্বাস আসসাফফাহ
খ. আল মনসুর
গ. হারুন অর রশিদ ঘ. আল আমীন
২৮। বায়তুল হিকমাকে কে প্রতিষ্ঠা করেন?
ক. আল মনসুর খ. হারুন অর রশিদ
গ. আল আমিন ঘ. আল মামুন
২৯। আল মনসুর কেন বাগদাদকে তাঁর রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন?
i. কুফাবাসীর চঞ্চলতা
ii. সিরিয়াবাসীর উমাইয়া সমর্থন
iii. বসরাবাসীর আনুগত্যের নিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩০। মোঙ্গল নেতা হালাকু খান কত খ্রি. বাগদাদ নগর আক্রমণ করেন?
ক. ১২৫৭ খ্রি. খ. ১২৫৮ খ্রি.
গ. ১২৫৯ খ্রি. ঘ. ১২৬০ খ্রি.
৩১। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
ক. আবুল আব্বাস খ. আল মামুন
গ. আল মনসুর ঘ. আল মুঈজ
৩২। মুসলমানদের স্পেন আক্রমণের কারণ কী?
ক. ইসলামের সম্প্রসারণ
খ. ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতা সৃষ্টি
গ. রাজনৈতিক প্রতিপত্তি অর্জন
ঘ. ব্যবসা সম্প্রসারণ
৩৩। কোন মুসলিম শাসকের সময়কালকে স্পেনের স্বর্ণযুগ বলা হয়?
ক. প্রথম আবদুর রহমান
খ. দ্বিতীয় আবদুর রহমান
গ. তৃতীয় আবদুর রহমান
ঘ. দ্বিতীয় হাকাম
# নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মুসলিম শাসনাধীন ইউরোপ তথা স্পেন জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা-দীক্ষার কেন্দ্রে পরিণত হয়। স্পেনের গৌরব সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখানে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ও গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। শহরে পয়প্রণালি ও রাস্তার বাতির ব্যবস্থা করা হয়। সূর্যাস্তের পর পথিক রাস্তার বাতির সাহায্যে ১০ মাইল হেঁটে যেতে পারত।
৩৪। উদ্দীপকে কোন শহরের কথা বলা হয়েছে?
ক. কর্ডোভা খ. আন্দানুশিয়া
গ. টলেডো ঘ. সোভিল
৩৫। এই নগরকে ‘The Jewel of the world’ বলা হয় কেন?
i. সৌন্দর্যের নগর ছিল বলে
ii. অনেক বাতি ছিল বলে
iii. অট্টালিকাসহ মর্মর প্রস্রবণ ও প্রস্ফুটিত পুষ্পদাম ছিল বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৬। তৃতীয় আবদুর রহমানকে স্পেনের ত্রাণকর্তা বলা হয় কারণ, তিনি—
ক. স্পেনে উমাইয়া শাসনের প্রতিষ্ঠা করেন খ. উমাইয়া শাসনের ভিত্তি সুদৃঢ় করেন গ. কঠোর হাতে বিদ্রোহ দমন করেন ঘ. অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন করেন
৩৭। আলীবর্দী খানের মৃত্যুর পর তাঁর কন্যা ঘষেটি বেগম সিরাজউদ্দৌলাবিরোধী ঐক্য করে তার বিরুদ্ধাচরণ করেন এবং নিজপুত্র শওকত জঙ্গকে সিরাজের বিরুদ্ধে বিদ্রোহে প্ররোচিত করে অস্ত্র ধারণে বাধ্য করেন। উদ্দীপকের ঘষেটি বেগমের চরিত্রের মতো হারুন অর রশিদের রাজত্বকালে কোন নারীর চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক. আসমা খ. জুবাইদা
গ. মারিয়া ঘ. লায়লা
৩৮। কর্ডোভা কোন সাম্রাজ্যের রাজধানী ছিল?
ক. স্পেন খ. আব্বাসীয়
গ. বাইজান্টাইন ঘ. পারস্য
৩৯। স্পেনের রাজনৈতিক পরিস্থিতি কেন সংকটজনক হয়ে ওঠে?
ক. হিমারীয় মুদারীয় দ্বন্দ্বের কারণে
খ. রডারিকের উচ্চাভিলাষিতার জন্য
গ. ইহুদিদের বিতাড়ন করার জন্য
ঘ. খ্রিস্টানদের মাঝে দ্বন্দ্বের কারণে
৪০। আল জোহরা প্রাসাদ কোথায় অবস্থিত?
ক. সেভিল খ. টলেডো
গ. মালাগা ঘ. কর্ডোভা।
# উত্তর ছাপা হবে আগামীকাল