কম্পিউটার শিক্ষা ২য় পত্র
প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা চলছে। কমিপউটার শিক্ষা ২য় পত্রের মডেলটেস্ট দেওয়া হলো।
১। ক) ডেটা ও ইনফরমেশনের পার্থক্য। ডেটা কোডিং কী? এর প্রকারভেদ, উদ্দেশ্য ও নীতিমালা লেখো।
খ) ডেটার সত্যতা ও বৈধতা যাচাইয়ের উপায়সমূহ লেখো।
অথবা,
ক) সর্টিং কী? বাবল সর্ট, সিলেকশন সর্ট, রিপ্লেসমেন্ট সর্ট, ইন্সারসন সর্টের অ্যালগরিদম লেখো।
খ) নিচের ডেটাকে বাবল সর্ট অ্যালগরিদম ব্যবহার করে অধঃক্রম অনুসারে সাজাও।
৩২, ৫১, ২৭, ৮৫, ৬৬, ২৩
২। ক) DBMS কী? DBMS-এর প্রধান কাজগুলো কী কী? ক্লায়েন্ট সার্ভার ও ডিসট্রিবিউটেড ডেটাবেইসের বর্ণনা দাও।
খ) ইনডেক্সিং কী? এর সুবিধা ও অসুবিধা লেখো।
অথবা,
ক) রিপোর্ট কী? একটি ফর্মেটেড রিপোর্টের বিভিন্ন অংশের চিত্রসহ বর্ণনা দাও।
খ) ডেটাবেইস মডেল কী? এর প্রকারভেদ লেখো।
৩। ক) ডেটা কমিউনিকেশন কী? এর উপাদানগুলো কী কী? ডেটা কমিউনিকেশন স্পিড ও মোড-এর বর্ণনা দাও।
খ) ডেটা ট্রান্সমিশন কী? সিনক্রোনাস ও এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধা লেখো।
অথবা,
ক) ইনফরমেশন সিস্টেম কী? এর উপাদানগুলো কী কী? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের বৈশিষ্ট্য লেখো।
খ) হটস্পট কী? ওয়াই-ফাই ও ওয়াই-ম্যাক্স সমপর্কে লেখো।
৪। ক) প্রোগ্রামের ভাষা বলতে কী বুঝো? বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামের ভাষা সম্পর্কে লেখো।
খ) ফ্লোচার্ট কী? এটি আঁকার নিয়মাবলি লেখো। অ্যালগরিদম কী? ব্যবহারের সুবিধা লেখো।
অথবা,
ক) অ্যালগরিদম ও ফ্লোচার্টের পার্থক্য লেখো। খ) দুটি সংখ্যার গ.সা.গু বের করার জন্য একটি অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সুডোকোড লেখো।
৫। ‘সি’ প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য লেখো।
অথবা,
মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্মের বৈশিষ্ট্য লেখো।
৬। মডেম কী? এর ব্যবহার লেখো।
অথবা,
কুয়েরি কী? SQL সমপর্কে লেখো।
৭। সার্চিং কী? এর প্রয়োজনীয়তা লেখো। লিনিয়ার ও বাইনারি সার্চিংয়ের পার্থক্য লেখো।
অথবা, ই-কমার্স কী? এর সুবিধা ও অসুবিধা লেখো।
৮। ইমেজ কী? ইমেজ কত প্রকার ও কী কী? বর্ণনা করো।
অথবা,
টীকা লেখো: LAN, Email, HTML, CDMA, MIDI.