এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি: জীববিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১। গিমা কাপ পাওয়া যায় কোনটিতে?
ক. Riccia খ. Marchantia
গ. Pteris ঘ. Semibarbula
২। ছোট দিনের উদ্ভিদ কোনটি?
ক. শিম খ. টমেটো
গ. পালংশাক ঘ. মুলা
৩। কোন মিথোজীবী ব্যাক্টেরিয়া দ্বারা N2 সংবন্ধন হয়?
ক. Rhizobium খ. Azotobacter
গ. Clostridium ঘ. Acetobacter
৪। সাইট্রিক অ্যাসিড উৎপন্ন চক্রটি কোষের কোন অঙ্গাণুতে সংঘটিত হয়?
ক. ক্লোরোপ্লাস্ট খ. মাইটোকন্ড্রিয়া
গ. রাইবোজোম ঘ. গলজি বস্তু
৫। বীজহীন তরমুজ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় নিচের কোনটি?
ক. ইনডোল-৩ অ্যাসিটিক অ্যাসিড খ. অক্সালো অ্যাসিটিক
গ. সাইট্রিক অ্যাসিড
ঘ. অ্যাবসিসিক অ্যাসিড
৬। নীল পনির তৈরিতে ব্যবহার হয় কোনটি?
ক. Penicillium comemberti
খ. Penicillium digitatum
গ. Penicillium grisofulvum
ঘ. Penicillium notatum
৭। A-এর বৈশিষ্ট্য—
i. এরা নীলাভ সবুজ শৈবাল
ii. সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন
iii. এরা প্রকৃতকোষী
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের চিত্রটি লক্ষ করো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
৮। উদ্দীপকের কোন অংশের সঙ্গে পুংগ্যামিটের মিলনে ভ্রূণ তৈরি হয়?
ক. A খ. B গ. C ঘ. D
৯। নিষেকের পর কোন অংশ থেকে শস্য পাওয়া যায়?
ক. A খ. B গ. C ঘ. D
১০। চিত্রের মতো দলমণ্ডলের এস্টিভেশন কোনটিতে পাওয়া যায়?
ক. লজ্জাবতী খ. তেঁতুল
গ. কৃষ্ণচূড়া ঘ. সয়াবিন
১১। চিত্রে সূত্রটির ক্ষেত্রে DNA অণুর যে সূত্রটি ছাঁচ হিসেবে ব্যবহূত হয়েছে, তার গঠন কোনটি?
ক. ACTAGC খ. UAUACC
গ. TGATCG ঘ. ACTTGG
১২। পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস সর্বপ্রথম কে প্রস্তাব করেন?
ক. হাচিনসন খ. বেসি
গ. মারগুলিস ঘ. হুইটেকার
১৩। সবাত শ্বসনের কোন পর্যায়ে O2-এর প্রয়োজন পড়ে?
ক. গ্লাইকোলাইসিস খ. ক্রেবস চক্র
গ. অ্যাসিটাইল কো-এ
ঘ. ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম
১৪। কোনটি চাষে মাটিতে N2-র অভাব পূরণ হয়?
ক. ধান খ. ভূট্টা গ. ডাল ঘ. সরিষা
১৫। কোনটি বাংলাদেশে গেম রিজার্ভ?
ক. রামসাগর খ. ভাওয়াল
গ. সুন্দরবন ঘ. টেকনাফ
১৬। প্লাজমিড DNA-র খণ্ডিত অংশে কাঙ্ক্ষিত DNA খণ্ড প্রতিস্থাপনে ব্যবহূত এনজাইম কোনটি?
ক. প্রোটিয়েজ খ. রেসট্রিকশন
গ. লাইয়েজ ঘ. লাইগেজ
# নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
১৭। পরাগায়ণ ঘটার পূর্বের অবস্থা কোনটি?
ক. A খ. B গ. C ঘ. D
১৮। E সৃষ্টির প্রক্রিয়াটি হলো—
ক. অ্যামাইটোসিস খ. মিয়োসিস
গ. মাইটোসিস
ঘ. স্পোরোজেনেসিস
১৯। U বেসবিশিষ্ট মনোমার কোনটির জন্য প্রযোজ্য?
ক. DNA খ. RNA
গ. NAD ঘ. FAD
২০। Genera Plantarum গ্রন্থটি কার লেখা?
ক. থিয়োফ্রাস্টাস খ. হাচিনসন
গ. লিনিয়াস ঘ. বেন্থাম হুকার
# নিচের চিত্রটি লক্ষ করো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
২১। চিত্র-A
i. জটিল টিস্যু দিয়ে গঠিত
ii. বাকল থেকে উৎপত্তি
iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। চিত্র A-এর B অংশটি কোন উদ্ভিদে অনুপস্থিত?
ক. Oryza sativa
খ. Brassica napus
গ. Cycas pectinata
ঘ. Datura metel
২৩। ইরি-৮ কোন দুটির সংকর জাত?
ক. পেটাধান ও টিকেএম-৬
খ. পেটাধান ও বিআর-৩
গ. পেটাধান ও ডিজি উজেন
ঘ. পেটাধান ও টোংকাই
২৪। চিত্রের অনুরূপ অমরাবিন্যাস পাওয়া যায়—
ক. Pisum sativum
খ. Abelmoschus esculentus
গ. Delonix regia
ঘ. Brassica nigra
২৫। কোনটি Ex-situ corservation?
ক. অভয়াশ্রম খ. ইকো পার্ক
গ. জিনব্যাংক ঘ. গেম রিজার্ভ
২৬। অকেজো কোষকে ধ্বংস করতে কোনটির ভূমিকা রয়েছে?
ক. লাইসোজাম খ. সেন্ট্রিওল
গ. রাইবোসোম ঘ. ভ্যাকিওল
২৭। প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে কার্যকর হয় কোনটি?
ক. tRNA খ. rRNA
গ. mRNA ঘ. gRNA
২৮। উদ্দীপকে ব্যবহূত জেনেটিক বার্তার বৈশিষ্ট্য হলো—
i. ট্রিপলেট প্রকৃতির
ii. কমাবিহীন iii.ওভারলেপিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
সবাত শ্বসনের বিভিন্ন পর্যায়ে NADH2, NADPH2, FADH2, উৎপন্ন হয়। পর্যায়গুলোকে সচল রাখার জন্য উৎপন্ন উপাদানগুলোকে পুনরায় জারিত হওয়া প্রয়োজন, যা ETS প্রক্রিয়ায় সাইটোক্রোমের মাধ্যমে সম্পূর্ণ হয়।
২৯। উদ্দীপকের যৌগ তিনটি জারিত হলে কতগুলো ATP উৎপন্ন হবে?
ক. ৩টি খ. ৫টি গ. ৮টি ঘ. ১০টি
৩০। উদ্দীপকের প্রক্রিয়াটির ক্রমধারা কোনটি?
ক. Cyt (a, a3, b, c)
খ. Cyt (a3, a, b, c)
গ. Cyt (b, c, a, a3)
ঘ. Cyt (c, b, a3, a)
৩১। সামুদ্রিক বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য কোনটি?
i. ল্যামিনারিন
ii. ফ্লোরিডিয়ান স্টার্চ iii. ম্যানিটল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। দৌড়বিদেরা দৌড়ানোর সময় হঠাৎ মাংসপেশির খিঁচুনি অনুভব করেন। কারণ-
i. পেশিকোষ ATP নিঃশেষিত হয়ে যায়
ii. পেশিকোষে অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়
iii. পেশিকোষে অক্সিজেনের অভাব হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। ‘x’-এর ক্ষেত্রে প্রযোজ্য—
i. DNA-র সুনির্দিষ্ট সিকুয়েন্স
ii. ক্রোমোসোমের লোকাসে অবস্থান করে iii. প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। পরিপূরক জিনের ক্ষেত্রে মেন্ডেলীয় অনুপাত কত হয়?
ক. ১ ঃ ২ ঃ ১ খ. ১২ ঃ ৩ ঃ ১
গ. ৯ ঃ ৭ ঘ. ৩ ঃ ১
৩৫। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে মেটাকাইনেসিস ঘটে?
ক. প্রো-মেটাফেজ খ. মেটাফেজ
গ. এনাফেজ ঘ. টেলোফেজ।
# উত্তর ছাপা হবে আগামীকাল