
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিনিময় বিল
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন:
১৭। বিনিময় বিল অনুমোদনের সময় প্রাপকের নাম ও ঠিকানা উল্লেখ থাকলে তাকে কী বলে?
ক. পূর্ণ অনুমোদন খ. আংশিক অনুমোদন
গ. ফাঁকা অনুমোদন ঘ. বিশেষ অনুমোদন
উত্তর: (ক. পূর্ণ অনুমোদন
১৮। হস্তান্তরযোগ্য ঋণ দলিল আইন অনুযায়ী বিনিময় বিল কত ঘণ্টার মধ্যে স্বীকৃতি দিতে হয়?
ক. ৪৮ খ. ৫০ গ. ৯০ ঘ. ২৪
উত্তর: ক. ৪৮।
১৯। বিনিময় বিল প্রত্যাখ্যাত হলে সুদ ও নোটিং চার্জ কে বহন করে?
ক. আদেষ্টা খ. আদিষ্ট
গ. ব্যাংক ঘ. অনুমোদিত প্রাপক
উত্তর: খ. আদিষ্ট।
২০। নোটারি পাবলিক যে অর্থ বিলের ধারকের কাছ থেকে গ্রহণ করে, তাকে কী বলে?
ক. সুদ খ. বাট্টা গ. নোটিং চার্জ ঘ. রিবেট
উত্তর: গ. নোটিং চার্জ
২১। বিনিময় বিলের নথিভুক্ত ব্যয় প্রাথমিক অবস্থায় কে বহন করে?
ক. ধারক খ. আদেষ্টা গ. আদিষ্ট ঘ. ব্যাংক
উত্তর: ক. ধারক
২২। বিনিময় বিলের নবায়নের কারণ কী?
ক. প্রত্যাখ্যানজনিত ঝামেলা এড়ানো
খ. স্বীকৃতিজনিত ঝামেলা এড়ানো
গ. আদেষ্টা কর্তৃক সমঝোতার চাপ প্রয়োগ
ঘ. আদিষ্ট কর্তৃক বিলের অর্থ ভবিষ্যতে না দেওয়া
উত্তর: ক. প্রত্যাখ্যানজনিত ঝামেলা এড়ানো
২৩। বিনিময় বিল নবায়নের জন্য কে প্রস্তাব দেন?
ক. আদেষ্টা খ. আদিষ্ট
গ. বিলের ধারক ঘ. প্রাপক
উত্তর: খ. আদিষ্ট
২৪। বিনিময় বিল নবায়ন করা হলে আদিষ্টকে মোট কী পরিমাণ অর্থ পরিশোধ করতে হয়?
ক. আগের বিলের সমান
খ. আগের বিলের চেয়ে বেশি
গ. আগের বিলের চেয়ে কম
ঘ. আলোচনার মাধ্যমে যেকোনো পরিমাণ
উত্তর: খ. আগের বিলের চেয়ে বেশি
২৫। বিলের নবায়নের ক্ষেত্রে নতুন বিল কে প্রস্তুত করে?
ক. আদেষ্টা খ. আদিষ্ট
গ. ব্যাংক ঘ. অনুমোদিত প্রাপক
উত্তর: ক. আদেষ্টা
২৬। বিনিময় বিলের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আদিষ্ট বিলের অর্থ পরিশোধ করে, তখন আদিষ্টকে যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয়, তাকে কী বলে?
ক. রিবেট খ. সুদ গ. কমিশন ঘ. বাট্টা
উত্তর: ক. রিবেট
২৭। বিনিময় বিলের রিবেট বা রেয়াত কে প্রদান করে?
ক. আদেষ্টা খ. আদিষ্ট
গ. ব্যাংক ঘ. অনুমোদিত প্রাপক
উত্তর: ক. আদেষ্টা
২৮। দেনাদার কর্তৃক প্রস্তুতের পরই যে দলিল আইনসম্মত দলিলে পরিণত হয়, তাকে কী বলে?
ক. অঙ্গীকার পত্র খ. বিনিময় বিল
গ. মানি অর্ডার ঘ. ট্রেজারি বিল
উত্তর: ক. অঙ্গীকার পত্র
২৯। আদিষ্ট কর্তৃক স্বীকৃতির পর আইনসম্মত দলিলে পরিণত হয় কোনটি?
ক. বিনিময় বিল খ. অঙ্গীকার পত্র
গ. ঋণপত্র ঘ. চেক
উত্তর: ক. বিনিময় বিল
৩০। পাওনাদার দেনাদারের ওপর কোন দলিল প্রস্তুত করে?
ক. চেক খ. মানি অর্ডার
গ. বিনিময় বিল ঘ. অঙ্গীকার পত্র
উত্তর: গ. বিনিময় বিল।
প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল