এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিনিময় বিল
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন:
ii. নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহিম একজন সিমেন্ট ব্যবসায়ী। রহিম তাঁর বন্ধু রাশেদের কাছ থেকে ১,০০,০০০ টাকার সিমেন্ট বাকিতে কেনেন। মূল্য বাবদ রাশেদ তিন মাস মেয়াদি একটি বিল ২০১২ সালের ১ জানুয়ারি তারিখে প্রস্তুত করেন। বিল স্বীকৃতির পর রাশেদ সোনালী ব্যাংক থেকে বার্ষিক ১২% হারে বাট্টা করেন। মেয়াদ শেষে বিল রহিম ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন। এ ক্ষেত্রে ব্যাংক চার্জ বাবদ ২০০ টাকা ব্যাংক কাটে।

৩। রাশেদ বিলটি ব্যাংক থেকে কত টাকা বাট্টায় ভাঙান?
ক. ১২,০০০ খ. ৪,০০০ গ. ৩,০০০ ঘ. ১,০০০
উত্তর: খ. ৪,০০০
৪। ব্যাংক চার্জ বাবদ যে পরিমাণ টাকা কাটে, তার জন্য ব্যাংকের বইয়ের জাবেদা কী হবে?
ক. রহিম হিসাব—ডেবিট, ব্যাংক চার্জ হিসাব —ক্রেডিট
খ. ব্যাংক চার্জ হিসাব— ডেবিট,
রহিম হিসাব— ক্রেডিট
গ. নগদান হিসাব— ডেবিট,
ব্যাংক চার্জ হিসাব— ক্রেডিট
ঘ. ব্যাংক চার্জ হিসাব— ডেবিট,
নগদান হিসাব— ক্রেডিট
উত্তর: খ. ব্যাংক চার্জ হিসাব— ডেবিট, রহিম হিসাব— ক্রেডিট
iii. নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আকাশ ৮০,০০০ টাকার তিন মাস মেয়াদি একটা বিল জানুয়ারি মাসের ১৫ তারিখে জাহিদের বরাবর প্রস্তুত করেন। জাহিদ বিলটিতে স্বীকৃতি প্রদান করে আকাশের কাছে পাঠিয়ে দেন। আকাশ বিলটি সোনালী ব্যাংক থেকে বার্ষিক ১০% হারে বাট্টা করেন এবং বাট্টাকৃত অর্থের অর্ধেক জাহিদকে প্রেরণ করেন। মেয়াদ শেষ হলে আকাশ বিলটির বাকি অর্ধেক অর্থ জাহিদের কাছে প্রেরণ করেন। জাহিদ বিলটি জনতা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে দেন।
৫। বাট্টাকৃত অর্থের পরিমাণ কত?
ক. ২,০০০ টাকা খ. ৩,০০০ টাকা
গ. ৬,০০০ টাকা ঘ. ৮,০০০ টাকা
উত্তর: ক. ২,০০০ টাকা
৬। জাহিদকে বাট্টাকৃত অর্থের অর্ধেক টাকা প্রদান করলে আকাশের বইতে জাবেদা হবে—
ক. জাহিদ হিসাব—ডেবিট ৪০,০০০; নগদান হিসাব—ক্রেডিট ৪০,০০০
খ. নগদান হিসাব—ডেবিট ৪০,০০০; জাহিদ হিসাব—ক্রেডিট ৪০,০০০
গ. জাহিদ হিসাব—ডেবিট ৪০,০০০; নগদান হিসাব—ক্রেডিট ৩৯,০০০; বাট্টা হিসাব—ক্রেডিট ১,০০০
ঘ. জাহিদ হিসাব—ডেবিট ৪০,০০০; নগদান হিসাব—ক্রেডিট ৩৬,০০০; বাট্টা হিসাব—ক্রেডিট ৪,০০০
উত্তর: গ. জাহিদ হিসাব—ডেবিট ৪০,০০০, নগদান হিসাব—ক্রেডিট ৩৯,০০০, বাট্টা হিসাব—ক্রেডিট ১,০০০।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা