এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অনাদায়ী ও সন্দেহজনক
পাওনা সঞ্চিতি হিসাব
২৩। SIBL-এর কুঋণ সমন্বয় করার আগে দেনাদারের পরিমাণ ছিল ৩২,০০০ টাকা এবং কুঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৩,০০০ টাকা। কুঋণ হিসাবে গণ্য ২,০০০ টাকা। দেনাদারের ওপর ৫% হারে কুঋণ সঞ্চিতির এবং ২% হারে বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে, বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
ক. ৫৭০ টাকা খ. ১,৫০০ টাকা
গ. ১,৬০০ টাকা ঘ. ৬০৮ টাকা
উত্তর: ক. ৫৭০ টাকা।
২৪। একটি জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবে ৫,০০০ টাকা ডেবিট করে কুঋণ সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়। যদি পুরোনো সঞ্চিতি ২,৫০০ টাকা, কুঋণ ৩,৫০০ টাকা এবং দেনাদারের ওপর ৫% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে, তবে দেনাদারদের প্রাথমিক অঙ্ক টাকায় কত ছিল?
ক. ৮৩,৫০০ টাকা খ. ৮০,০০০ টাকা গ. ৫০,০০০ টাকা ঘ. ১,০০,০০০ টাকা
উত্তর: ক. ৮৩,৫০০ টাকা
২৫। X লিমিটেডের ২০০৯ সালের ধারে বিক্রয়ের পরিমাণ ৫,০০,০০০ টাকা। সারা বছরে কুঋণের পরিমাণ দাঁড়ায় ৭,০০০ টাকা। বছরের শুরুতে কুঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ৫,০০০ টাকা। বছর শেষে ৩% হারে কুঋণ সঞ্চিতি ধার্য করা হলে কুঋণ সঞ্চিতির সমাপনী জের কত হবে?
ক. ১৯,৭৯০ খ. ১৩,০০০
গ. ১২,৭৯০ ঘ. ১০,৭৯০
উত্তর: খ. ১৩,০০০
২৬। দেনাদারের ওপর ৫% হারে কুঋণ সঞ্চিতি ধার্য করায় কুঋণ সঞ্চিতির পরিমাণ ২,৭০০ টাকা হলে, ওই বছর শেষে দেনাদারের পরিমাণ কত ছিল?
ক. ৫৪,০০০ টাকা খ. ৫৬,৭০০ টাকা গ. ৫১,৩০০ টাকা ঘ. কোনোটিই নয়
উত্তর: ক. ৫৪,০০০ টাকা
২৭। কুঋণ সঞ্চিতি রাখার উদ্দেশ্য কী?
ক. দেনাদার থেকে দ্রত পাওনা আদায় খ. দেনাদারকে দেনা মওকুফ করে দেওয়া
গ. সম্ভাব্য কুঋণের জন্য প্রস্তুত থাকা ঘ. সব পাওনা আদায় করা
উত্তর: গ. সম্ভাব্য কুঋণের জন্য প্রস্তুত থাকা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা