
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অনাদায়ী ও সন্দেহজনক
পাওনা সঞ্চিতি হিসাব
৩৬। ২০০৭ সালের জানুয়ারির ১ তারিখে দেনাদারের পরিমাণ ১০,০০০ টাকা। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে ধারে বিক্রয় ১,০০,০০০ টাকা, নগদ প্রাপ্তি ৯০,০০০ টাকা, বাট্টা প্রদান ৮০০ টাকা। বাট্টা প্রাপ্তি ৭০০ টাকা, নগদ প্রাপ্তির মধ্যে আগে অবলোপনকৃত কুঋণ যা পাওয়া গিয়েছে ১,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে দেনাদারের পরিমাণ কত?
ক. ২০,২০০ টাকা খ. ১৯,৩০০ টাকা গ. ২০,৮০০ টাকা ঘ. ২০,৭০০ টাকা
উত্তর: ক. ২০,২০০ টাকা
৩৭। একটি কোম্পানির বিক্রয়ের পরিমাণ ২ মিলিয়ন এবং দেনাদারের পরিমাণ বিক্রয়ের ৫% কোম্পানির কুঋণ সঞ্চিতির পরিমাণ দেনাদারের ৪% করতে চায়। ফলে সঞ্চিতির পরিমাণ তার বর্তমান সঞ্চিতির চেয়ে ১/৩ বৃদ্ধি পাবে। কুঋণ সঞ্চিতির এই পরিবর্তনের ফলে মুনাফার ওপর কী প্রভাব পড়বে?
ক. মুনাফা ১,০০০ টাকা কমবে
খ. মুনাফা ১,০০০ টাকা বাড়বে
গ. মুনাফা ১,৩৩৩ টাকা কমবে
ঘ. মুনাফা ১,৩৩৩ টাকা বাড়বে
উত্তর: ক. মুনাফা ১,০০০ টাকা কমবে
৩৮। কোনটি বিপরীত সম্পত্তি নয়?
ক. পুঞ্জীভূত অবচয়-যন্ত্রপাতি
খ. পুঞ্জীভূত অবচয়-সরঞ্জাম
গ. কুঋণ সঞ্চিতি ঘ. বিক্রয় বাট্টা
উত্তর: ঘ. বিক্রয় বাট্টা
৩৯। সরাসরি পদ্ধতিতে কুঋণ অবলোপন করা হয় কোন নীতিতে?
ক. বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা খ. রক্ষণশীলতা গ. ব্যয় স্বীকৃতি নীতি ঘ. পূর্ণ প্রকাশের নীতি
উত্তর: ক. বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা
৪০। সঞ্চিতি পদ্ধতিতে কুঋণ অবলোপন করা হয় কোন নীতিতে?
ক. মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি
খ. বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা
গ. ক্রয়মূল্যের নীতি ঘ. পূর্ণ প্রকাশের নীতি
উত্তর: ক. মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি
৪১। কুঋণ ব্যয় কী?
ক. প্রতি সম্পত্তি হিসাব খ. পরিচালন খরচ গ. মালিকানা স্বত্ব ঘ. বিপরীত ব্যয় হিসাব
উত্তর: খ. পরিচালন খরচ
৪২। অনাদায়ী দেনা সমন্বয় করার পর অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত কী নির্দেশ করে?
ক. অনাদায়ী দেনা কম হয়েছে
খ. সঞ্চিতির পরিমাণ বেশি হয়েছিল
গ. সঞ্চিতির পরিমাণ কম ধরা হয়েছিল ঘ. অনাদায়ী দেনা আদায় হয়েছে
উত্তর: গ. সঞ্চিতির পরিমাণ কম ধরা হয়েছিল।
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন:
১। অনাদায়ী পাওনা হলো একটি—
i. নগদ লেনদেন ii. অনগদ লেনদেন
iii. অদৃশ্যমান লেনদেন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii
উত্তর: গ. ii ও iii
২। অনাদায়ী পাওনা একটি—
i. নিশ্চিত ক্ষতি ii. সম্ভাব্য ক্ষতি iii. বিবিধ ক্ষতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ঘ. ii ও iii
উত্তর: ক. i
৩। অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি হলো—
i. নিশ্চিত ক্ষতি ii. ভবিষ্যৎ ব্যবস্থা
iii. প্রতি সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: ঘ. ii ও iii
৪। প্রদত্ত বাট্টা হলো—
i. প্রত্যক্ষ খরচ ii. পরোক্ষ খরচ
iii. দেনাদারদের ছাড়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও ii
উত্তর: গ. ii ও iii
৫। প্রদেয় বাট্টা সঞ্চিতি হলো—
i. অদৃশ্যমান লেনদেন ii. অনগদ লেনদেন
iii. প্রত্যক্ষ খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: ক. i ও ii
৬। প্রাপ্ত বাট্টা হলো—
i. প্রত্যক্ষ আয় ii. পরোক্ষ আয়
iii. প্রতি সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ঘ. ii ও iii
উত্তর: গ. ii
৭। কুঋণ সঞ্চিতি প্রকাশ করে—
i. দেনাদারের কাছে প্রাপ্য টাকার অনাদেয় অংশ
ii. দেনাদারের কাছ থেকে প্রাপ্য টাকার সম্ভাব্য অনাদেয় অংশ
iii. নিট লাভ থেকে স্থানান্তরের মাধ্যমে সৃষ্ট তহবিল
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii, iii গ. i, iii ঘ. i, ii, iii
উত্তর: খ. ii, iii
৮। বিক্রয়ের ওপর শতকরা হার পদ্ধতিতে অনাদায়ী টাকার অনুমান—
i. উদ্বৃত্তপত্রের সম্পর্কের প্রতি গুরুত্ব প্রদান করে ii. রাজস্বের সঙ্গে ব্যয়ের সঠিক মিলকরণ করে iii. নগদ আদায়যোগ্য মূল্যের অনুমানকে নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i, ii ঘ. i, ii, iii
উত্তর: খ. ii
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা