এইচএসসি শেষ, এবার...?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষা শেষ। এ সময়ে শুধু ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হলেই চলবে না। চাই আরও কিছু করে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করা! তেমনই অতি জরুরি কয়েকটি বিষয় তুলে ধরছেন বিশিষ্ট ‘স্যার’ শাতশামীম

.
.

ফটোশপ
অনেকেই হয়তো এত দিনে লুকিয়ে লুকিয়ে বা কিছুটা রেখেঢেকে ফেসবুক ব্যবহার করেছেন। কিন্তু উচ্চমাধ্যমিক পাস করার পর এক লাফে বড় হয়ে যাওয়ার সুযোগে আপনি অবাধে ফেসবুক ব্যবহার করতে পারবেন। আর ফেসবুকের এ জমানায় আপনি যদি ফটোশপের কাজ না জানেন তাহলে তো জীবনের ১৩ আনাই মিছে! তাই এ সুযোগে ফটোশপ শিখে রাখুন। তারপর দুনিয়ার সবাইকে নিশ্চিন্তে দেখিয়ে দিন আপনার সব কুল কুল ছবি!

.
.

ফিটনেস ট্রেনিং
ধরুন, আপনি কোনো সরকারি বিশ্ববিদালয়ে পড়ার সুযোগ পেলেন। তাহলে হয়তো গরমে, বৃষ্টিতে বা প্রচণ্ড শীতে আপনাকে থাকতে হবে গণরুম বা হলের বারান্দায়। হতে পারে কোনো কোনো ‘বড় ভাই’ আপনাকে রাতে তিন তলা থেকে ছুড়ে ফেলবেন! অথবা মধ্যরাতে ভূমিকম্পের সময় হল থেকে লাফিয়েও পড়তে হতে পারে। করতে হতে পারে মিছিল-মিটিং। আপনার এই কিশোর শরীর কি আদৌ এত কিছুর ধকল নিতে প্রস্তুত? তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজের ফিটনেসটা ঠিক করে নেওয়া! প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হবে তো!

.
.

টিউশনি পাওয়ার কৌশল
বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় উপার্জনের একমাত্র অবলম্বন টিউশনি আজ বিলুপ্তির কিনারে! সেটার কারণ কোচিং সেন্টার! এই আকালের দিনে কীভাবে টিউশনি পাবেন বা একবার পেলে কীভাবে সেটা পাঁচ বছর চালিয়ে নেওয়া যায়, সেটা আপনাকে জানতে হবে। ছাত্রছাত্রীর মা-বাবা কিংবা বড় বোনের সঙ্গে আচরণবিধি কেমন হবে, সেটাও জেনে নিন। কীভাবে ফাঁস হওয়া প্রশ্ন পেতে হয় বা কীভাবে অল্প পড়ে জিপিএ-৫ পাওয়া যায়, এসব আগে থেকেই জেনে রাখার জন্য খোঁজ নিলে কোনো না কোনো ট্রেনিং সেন্টার পেয়ে যাবেন।

.
.

ফটোগ্রাফি শর্টকোর্স
বিশ্ববিদ্যালয়ে উঠে ক্রাশের নজর কাড়ার সহজ উপায় হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরা। আর তার সঙ্গে যদি ফটোগ্রাফির ওপর ছোট্ট একটা কোর্স করা থাকে, তাহলে তো সোনায় সোহাগা! সময় থাকতে কেন আপনি এ সুযোগ মিস করবেন!