এইচএসসির বিশেষ প্রস্তুতি-৯১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি 
প্রিয় শিক্ষার্থী, সমাজবিজ্ঞান ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২য় অধ্যায়
১। সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয় কাকে?
ক. অগাস্ট কোঁত খ. স্পেন্সার
গ. ডুর্খেইম ঘ. ভিকো
উত্তর: খ. স্পেন্সার
২। যৌথ চেতনার ধারণা কে দেন?
ক. অগাস্ট কোঁত খ. স্পেন্সার
গ. ডুর্খেইম ঘ. মার্কস
উত্তর: গ. ডুর্খেইম
৩। অগাস্ট কোঁৎ কোন দেশের দার্শনিক?
ক. ব্রিটেন খ. মরক্কো
গ. জার্মান ঘ. ফ্রান্স
উত্তর: ঘ. ফ্রান্স
৪। ইবনে খালদুন কোন দেশের নাগরিক ছিলেন?
ক. ফ্রান্স খ. জার্মান
গ. তিউনেশিয়া ঘ. মরক্কো
উত্তর: গ. তিউনেশিয়া
৫। Positive Philosophy গ্রন্থের লেখক কে?
ক. অগাস্ট কোঁৎ খ. ডুর্খেইম
গ. ইবনে খালদুন ঘ. ওয়েবার
উত্তর: ক. অগাস্ট কোঁৎ
৬। দৃষ্টবাদী স্তরে প্রাধান্য থাকে—
i. ব্যবসায়ীদের ii. বিজ্ঞানীদের
iii. পুরোহিতদের
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i গ. ii ঘ. iii
উত্তর: ক. i ও ii
৭। যান্ত্রিক সংহতি থেকে জৈবিক সংহতিতে উত্তরণে ভূমিকা রাখে—
i. জনসংখ্যা বৃদ্ধি ii. নগরায়ন
iii. আন্তব্যক্তিক সম্পর্ক
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৮। মার্কসের মতে শ্রেণি মূলত—
ক. ধর্মীয় বিষয় খ. সামাজিক বিষয়
গ. অর্থনৈতিক বিষয় ঘ. নৈতিকতা
উত্তর: গ. অর্থনৈতিক বিষয়
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও—
অপু তরুণ বয়সে মাদকাসক্ত হয়ে পড়ে। এতে সে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। পরিবার-সমাজ কেউই তাকে ভালো চোখে দেখে না। পরে সে একদিন আত্মহত্যা করে।
৯। অপুর আত্মহত্যা ডুর্খেইমের মতে কোন ধরনের আত্মহত্যা?
ক. আত্মকেন্দ্রিক খ. পরার্থমমূলক
গ. নৈরাজ্যমূলক ঘ. অদৃষ্টবাদী
উত্তর: গ. নৈরাজ্যমূলক
১০। সমাজে এ ধরনের আত্মহত্যা কেন সংগঠিত হয়?
ক. পারিবারিক অশান্তি হলে
খ. সামাজিক সংহতি বেশি থাকলে
গ. সামাজিক নিয়ন্ত্রণ কমে গেলে
ঘ. সামাজিক সংহতি কমে গেলে
উত্তর: ঘ. সামাজিক সংহতি কমে গেলে
৩য় অধ্যায়
১। সমাজের নানা বিষয় নিয়ে প্রথমে বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন করেন—
ক. অগাস্ট কোঁত খ. স্পেন্সার
গ. ডুর্খেইম ঘ. ইবনে খালদুন
উত্তর: ঘ. ইবনে খালদুন
২। প্রথার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে?
ক. কাঠামোর খ. প্রতিষ্ঠানের
গ. যুক্তির ঘ. বিশ্বাসের
উত্তর: ঘ. বিশ্বাসের
৩। খালদুনের মতে রাষ্ট্র গঠনের মূলে থাকে—
ক. সামাজিক সংহতি
খ. রাজনৈতিক সংহতি
গ. জন সংহতি ঘ. গোষ্ঠী সংহতি
উত্তর: ঘ. গোষ্ঠী সংহতি
৪। সামাজিক নিয়ন্ত্রণের প্রাথমিক বাহন হলো—
ক. রাষ্ট্র খ. লোকরীতি
গ. পরিবার ঘ. জনমত
উত্তর: গ. পরিবার
৫। ওয়েবারের মতে প্রটেস্টান্ট ধর্মের নৈতিকতার সাথে সম্পৃক্ত—
i. ভোগ কমিয়ে সঞ্চয় করা
ii. ভাগ্য নির্ধারিত
iii. কর্ম করলে সৃষ্টিকর্তা খুশি হয়
কোনটি সঠিক উত্তর—
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: গ. i ও iii
৬। মার্কসের মতে মৌল কাঠামো কোনটি?
ক. সমাজনীতি খ. রাজনীতি
গ. অর্থনীতি ঘ. সংস্কৃতি
উত্তর: গ. অর্থনীতি
৭। সেলিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে ব্যাংকের ২য় শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছে। তার ক্ষেত্রে কোন গতিশীলতা হয়েছে?
ক. আনুভূমিক খ. নিম্নমুখী
গ. ঊর্ধ্বমুখী ঘ. উলম্ব
উত্তর: ক. আনুভূমিক
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও—
সোহেল ও সোহাগ ক্লাস সহপাঠী। দুজনের আচরণে ব্যাপক পার্থক্য রয়েছে। সোহেল স্কুল থেকে যাওয়ার সময় বড়দের সালাম দিলেও সোহাগ তা করে না। সে পথিমধ্যে অকারণে অন্যদের সাথে ঝগড়া-বিবাধ করে। অন্যের বাড়িতে ঢিল ছোড়ে।
৮। কোন বিষয়ের অভাবে সোহাগ এমন আচরণ করছে?
ক. আদর্শ খ. প্রথা
গ. সামাজিকীকরণ ঘ. বিচ্যুতি
উত্তর: গ. সামাজিকীকরণ
৯। উক্ত বিষয় কেন প্রয়োজন?
i. সমাজের সদস্য হতে ii. অন্যের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে
iii. সামাজিক মূল্যবোধ আত্মস্থ করতে
কোনটি সঠিক উত্তর?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম