এইচটিএমএল মানে কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচটিএমএল
এইচটিএমএল

প্রযুক্তির অনেক শব্দই আপনার কাছে অপরিচিত মনে হতে পারে। তাই প্রযুক্তি-শব্দ সঠিক অর্থ ধরতে না পারলেও লজ্জা পাওয়ার কিছু নেই। আপনার মতো অনেকেই আছেন যাঁরা হয়তো প্রযুক্তি জগতের সহজ ও পরিচিত শব্দটির সঠিক অর্থ জানেন না।

মার্কিন গবেষকেরা বলছেন, প্রযুক্তির অনেক শব্দ ধীরে ধীরে মানুষের কাছে পরিচিত হয়ে উঠছে। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তি-উন্নত অনেক দেশের মানুষও এখনও অতি-পরিচিত প্রযুক্তির শব্দ সম্পর্কে জানেন না। এমনই একটি শব্দ সংক্ষেপ ‘এইচটিএমএল’। শতকরা ১১ শতাংশ মার্কিন নাগরিক মনে করে এইচটিএমএল হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেজ (এসটিডি)!

এইচটিএমএল (হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ) হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষা যা মূলত ওয়েবসাইটসহ প্রোগ্রামিং সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।

লস অ্যাঞ্জেলস টাইমসের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কুপন ওয়েবসাইট ভাউচার ক্লাউড সম্প্রতি প্রাপ্তবয়স্ক দুই হাজার ৩৯২ জন মার্কিন নারী-পুরুষের মধ্যে জরিপ করেছিল। এই জরিপে শতকরা ১১ শতাংশ বলেছেন এইচটিএমএল সম্পর্কে তাঁদের অজ্ঞতার পরিচয় দেন।

এই জরিপে দেখা গেছে ৭৭ শতাংশ মার্কিন নাগরিকই এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) সম্পর্কে জানেন না।

১৫ শতাংশ মানুষ মনে করেন সফটওয়্যার হচ্ছে নমনীয় ও আরামদায়ক পোশাক। ১২ শতাংশ মানুষ মনে করে ইউএসবি হচ্ছে ইউরোপের দেশগুলোর কোনো সংস্থা।

গিগাবাইট কী? যুক্তরাষ্ট্রের নাগরিকদের ২৭ শতাংশ মনে করেন গিগাবাইট হচ্ছে মার্কিন কোনো কীট-পতঙ্গ হচ্ছে গিগাবাইট। ২৫ শতাংশে কাছে এমপিথ্রি হয়তো কোনো রোবট হতে পারে। কম্পিউটারের মাদারবোর্ডকে ৪২ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন কোনো জাহাজের ডেক। আর ১৮ শতাংশ মানুষের কাছে ব্লু-রে হচ্ছে সামুদ্রিক কোনো প্রাণী।