
এইচটিএমএল ৫ লেখক: মো. মিজানুর রহমান দাম: ৩৬০ টাকা পৃষ্ঠা: ৪২৪ প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা বর্তমানে সারা বিশ্বে এইচটিএমএল ৫ বেশ জনপ্রিয়। তবে ওয়েবসাইট তৈরি করতে এইচটিএমএল ৫ শেখা খুব জরুরি। কাজটি শেখার পাশাপাশি কীভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সে সম্পর্কে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওয়েবসাইট লে-আউট ডিজাইন, অসংখ্য ছোট প্রোগামের ব্যবহার, ওয়েবপেইজে অডিও, ভিডিওর ব্যবহার, ফর্মের মাধ্যমে ইউজারদের নিয়ন্ত্রণ করা, এইচটিএমএল পেইজ ভ্যালিডেশন, ওয়েবপেইজে স্পেশাল ক্যারেক্টরের ব্যবহার ইত্যাদি এইচটিএমএল ৫ বইয়ে আছে। লিখেছেন মো. মিজানুর রহমান। বইতে এইচটিএমএল ৫-এর বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। এই বইয়ে ১৫টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে এইচটিএমএল ৫-এর নানা বিষয়। প্রতিটি অধ্যায়ের বিষয়ের সঙ্গে রয়েছে এইচটিএমএল ৫-এর কাজের প্রয়োজনীয় ছবি ও বর্ণনা। এর মাধ্যমে জানা যাবে এইচটিএমএলের প্রাথমিক ধারণা, ট্যাগ লেখার নিয়ম, এইচটিএমএলের কমেন্ট ও কমেন্ট ব্যবহার করা, এইচটিএমএল কলার ও কীভাবে ব্যবহার করবেন, এনটিটি এবং এর ব্যবহার। সর্বশেষ বইটির শেষের অধ্যায়ে এইচটিএমএলের বিভিন্ন প্রজেক্টের বর্ণনা কর হয়েছে। বইয়ের সঙ্গে বিনা মূল্যে রয়েছে একটি সিডি। সিডিতে বইয়ে দেখানো বিভিন্ন প্রকল্প ও সফটওয়্যার পাওয়া যাবে। —রাহিতুল ইসলাম