এইচটিএমএল৫, লেখক: সুহূদ সরকার, দাম: ৩৪০ টাকা, পৃষ্ঠা: ৪০০, প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী ঢাকা।বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টের কাজের ক্ষেত্রে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের (এইচটিএমএল) অনেক গুরুত্ব রয়েছে। ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এইচটিএমএলের রয়েছে অনন্য ভূমিকা। এইচটিএমএলের সংস্করণ এইচটিএমএল৫-এ রয়েছে নানা নতুন বিষয়। এমন নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে ‘এইচটিএমএল৫ সহজপাঠ’ বইটি। লিখেছেন সুহূদ সরকার। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বইতে ১৭টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে এইচটিএমএল৫-এর বিস্তারিত বিভিন্ন বিষয়। প্রতিটি অধ্যায়ে বিষয় ও প্রকল্পের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। এর মধ্যে রয়েছে ইন্টারনেটের শুরুর কথা, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল কি, এইচটিএমএল কেন শিখবেন, টুইটার বুটস্ট্র্যাপ, ভিডিও প্লেব্যাক, অফলাইন স্টোরেজ সুবিধার কারণে এখন অনেক মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে, এসবের বিভিন্ন পর্যায়ের বিস্তারিত বর্ণনা। বইটি থেকে আরও জানা যাবে কীভাবে এইচটিএমএল৫ ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়। উপাদানের ব্যবহার, ফাঁকা উপাদান, এইচটিএমএল৫-এর বিভিন্ন ধরনের উপাদান, এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা, কনটেন্ট, ডকুমেন্টের মৌলিক গঠন নির্দেশ ইত্যাদিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। বই পড়ার পাশাপাশি কাজের অভিজ্ঞতার জন্য বইটির সঙ্গে রয়েছে সিডি। এতে বইয়ে ব্যবহূত কোড, বিভিন্ন ওয়েব ব্রাউজার, এইচটিএমএল৫ এডিটর, ফ্রেমওয়ার্ক ইত্যাদি পাওয়া যাবে। —রাহিতুল ইসলাম