এইচটিসি আনছে উইন্ডোজ ফোন ‘৮এক্স’ ও ‘৮এস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ ফোন ৮ অপারেটিংসিস্টেমনির্ভর দুইটি নতুন মডেলের উইন্ডোজ ফোনের ঘোষণা দিয়েছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘৮এক্স’ ও ‘৮এস’ নামের উইন্ডোজনির্ভর দুইটি মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।এইচটিসি জানিয়েছে, ‘৮এক্স’ মডেলের স্মার্টফোনটির মাপ ৪.৩ ইঞ্চি আর ‘৮এস’ মডেলের স্মার্টফোনটি ৪ ইঞ্চি মাপের। নভেম্বর মাস নাগাদ এ স্মার্টফোনদুটি বাজারে পাওয়া যাবে। দুটি মডেলের স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ‘৮এক্স’ মডেলের স্মার্টফোনটিতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সমর্থন করবে। উইন্ডোজফোন দুটির দাম বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি এইচটিসি।