এইচটিসি আনছে জেলিবিনের নতুন ট্যাবলেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান এইচটিসি করপোরেশন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর নতুন ট্যাবলেট কম্পিউটার বাজারে আনতে কাজ শুরু করেছে। এইচটিসি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে পিসি অ্যাডভাইজার নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১১ সালে বাজারে এসেছিল এইচটিসির অ্যান্ড্রয়েড নির্ভর ট্যাবলেট ‘এইচটিসি ফ্লেয়ার’। এই ট্যাবলেটটির দাম ৬০০ ডলার। এর আগে অতিরিক্ত দামের কারণে এইচটিসির ফ্লেয়ার ট্যাবলেটটি বাজারে জনপ্রিয় হয়নি, সম্ভবত এ কারণেই এবারে সাশ্রয়ী নতুন ট্যাবলেট বাজারে এনে নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে প্রতিষ্ঠানটি।এইচটিসির কর্মকর্তা নতুন ট্যাবলেট তৈরির কাজের তথ্য জানালেও নতুন ট্যাবলেটের বিষয়ে মুখ খোলেননি।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ জেলিবিন নির্ভর হতে পারে ৭ ইঞ্চি মাপের নতুন এইচটিসি ট্যাবলেট। আইপ্যাড, কিন্ডল ফায়ার ক্লোন ছাড়াও উইন্ডোজ সারফেসের মতো নতুন ট্যাবলেটের সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতেই নতুন ট্যাবলেট ছাড়বে এইচটিসি।