এইচটিসি আনছে ফেসবুক ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক ব্যবহারের সুবিধাকে গুরুত্ব দিয়ে নতুন একটি স্মার্টফোন বাজারে আনতে পারে এইচটিসি। স্মার্টফোনটির নাম হবে ‘এইচটিসি মিস্ট’। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।দুই বছর আগে বিশেষ ফেসবুক বাটনযুক্ত ‘এইচটিসি স্ট্যাটাস’ স্মার্টফোনটি বাজারে এনেছিল তাইওয়ানের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠানটি।আনওয়্যারডভিউ নামের প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এইচটিসি, ফেসবুক ও এটি অ্যান্ড টি মিলে ফেসবুককে গুরুত্ব দিয়ে এইচটিসি মিস্ট ফোনটি তৈরি করছে। ডুয়াল কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েডে।৪.৩ ইঞ্চি মাপের এ স্মার্টফোনটিতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফেসবুক অ্যাপ্লিকেশন, মেসেঞ্জার প্রভৃতি এই স্মার্টফোনে আগে থেকেই লোড করা থাকবে।