এইচটিসি ও অ্যাপল মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ান-ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা এইচটিসি যুক্তরাষ্ট্র সরকারের কাছে অ্যাপলের আইফোন, আইপ্যাড ও আইপডের আমদানি ও বিক্রি নিষিদ্ধের আবেদন করেছে।প্রতিষ্ঠানটি গতকাল যুক্তরাষ্ট্রের ট্রেড কমিশন ও ডেলাওয়্যারের জেলা আদালতে এ আবেদন দাখিল করেছে বলে জানা গেছে।এইচটিসি এই আবেদনে বলেছে, অ্যাপল তাদের ওয়াই ফাই প্রযুক্তির প্যাটেন্ট ভঙ্গ করে এই আইফোন ও আইপ্যাডের প্রযুক্তি তৈরি করেছে। এ আবেদনে তারা ক্ষতিপূরণেরও আবেদন জানিয়েছে।এর আগে অ্যাপলও এইচটিসির বিরুদ্ধে প্যাটেন্ট আইন ভঙ্গ করার অভিযোগে একটি মামলা দায়ের করেছিল।অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এইচটিসি অ্যাপলের মালিকানাধীন প্রায় ৬০টি প্রযুক্তির প্যাটেন্ট ভঙ্গ করেছে।এইচটিসি ইতিমধ্যে অ্যাপলের বিরুদ্ধে ট্রেড কমিশনে তিনটি প্যাটেন্ট ভঙ্গের মামলা দায়ের করেছে।এদিকে এইচটিসি মোবিলিটির প্রায় এক হাজার প্যাটেন্ট ব্যবহারের সুবিধার জন্য গুগলকে ১২ বিলিয়ন ডলার ফি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানা গেছে।