এইচটিসির ত্রিমাত্রিক ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচটিসি ত্রিমাত্রিক (ত্রিডি) মোবাইল ফোন বাজারে এনেছে। গতকাল বুধবার থেকে এই ফোনসেটটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে।এইচটিসি ইভো-৫ নামের এ ত্রিমাত্রিক ফোনটির রয়েছে চার দশমিক তিন ইঞ্চি টাচ স্ক্রিন। এই ফোনের বিশেষত্ব হলো, এর ক্যামেরা দিয়ে তোলা ছবিকে স্ক্রিনে নিয়ে ব্যবহারকারীরা ত্রিমাত্রিক দৃষ্টিতে দেখতে পাবেন। অ্যাপলের আলোচিত আইফোন-৫ বাজারে আসার আগেই এইচটিসির এই ত্রিমাত্রিক ফোনটি মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারবে বলে আশা করছে এইচটিসি।এ ব্যাপারে তাইওয়ানের একজন টেলিকম কর্মকর্তা ক্লিফ লি বলেন, ‘এইচটিসির এই ত্রিমাত্রিক ফোনটি বাজারে আসার জন্য চমৎকার একটি সময় বেছে নিয়েছে। যখন সবাই অ্যাপলের আইফোন-৫-এর ব্যাপারে অপেক্ষায় রয়েছে, তখন এইচটিসির এই নতুন ফোনটি রীতিমতো একটি বিপ্লব।’৭৬০ মার্কিন ডলার মূল্যের এই ত্রিমাত্রিক ফোনসেটটি গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে তৈরি হয়েছে। এতে অ্যান্ড্রয়েডের ২.৩ প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইট।