এইচটিসির নতুন পিডিএ ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বাংলাদেশে এনেছে এইচটিসির টাইটান-২ মডেলের নতুন পিডিএ ফোন। ৩.৫জি-সমর্থিত এ পিডিএ ফোনটিতে রয়েছে জিএসএম, জিপিআরএস, এজ, ওয়াই-ফাই এবং ব্লু টুথ সংযোগ-সুবিধা। এটি চলে উইন্ডোজ মোবাইল ৬ প্রফেশনাল অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস মোবাইল, ২.৮ ইঞ্চির প্রশস্ত টাচস্ক্রিন, স্লাইডিং কিবোর্ড, নেভিগেশন কন্ট্রোলার। এ ছাড়া এতে রয়েছে মাইক্রো-এসডি মেমোরি কার্ড স্লট, ৩ মেগাপিক্সেলের ক্যামেরা, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি। এর দাম ৩৫ হাজার টাকা।—বিজ্ঞপ্তি