এইচডি ডিসপ্লের স্মার্টফোন!
কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি ও স্যামসাং সম্পূর্ণ এইচডি ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে আনতে পারে। আগামী বছরের মাঝামাঝি সময়ে এ দুটি প্রতিষ্ঠানের নিজস্ব বর্্যান্ডের স্মার্টফোন বাজারে আসতে পারে। খবর এনডিটিভির।প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের ক্ষেত্রে ডিসপে্লর বিষয়টি এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দঁাড়িয়েছে। এখন পর্যন্ত কেবল তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি ফুল-এইচডি ডিসপে্লযুক্ত `এইচটিসি জে বাটারফ্লাই' নামের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। এক খবরে এনডিটিভি জানিয়েছে, কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি ও স্যামসাং ফুল-এইচডি ডিসপ্লের স্মার্টফোন তৈরিতে কাজ করছে। এলজি ইতিমধ্যেই ৫ ইঞ্চি মাপের স্ক্রিনের একটি প্রোটোটাইপ দেখিয়েছে যার রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ এবং প্রতি ইঞ্চিতে পিক্সেল ঘনত্ব ৪৪০। এদিকে স্যামসাং তৈরি করছে অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোন যাতে থাকবে ১০৮০ পিক্সেল। এলজি ও স্যামসাং ছাড়াও সনি, প্যানটেক ও শার্প ফুল-এইচডি ডিসপ্লেযুক্ত স্মার্টফোন ও ট্যাবলেট তৈরি করতে পারে।