এইচডিটিভি বিক্রি করছে কম্পিউটার সোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং ৩২ইএইচ৪০০৩ মডেলের এইচডিটিভি
স্যামসাং ৩২ইএইচ৪০০৩ মডেলের এইচডিটিভি

স্যামসাংয়ের নতুন এইচডিটিভি বিক্রি করছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। হাই গ্লোসি ব্ল্যাক কালারের স্যামসাং ৩২ইএইচ৪০০৩ মডেলের এই এইচডিটিভিতে ঝকঝকে ছবি দেখা যায়।
এক বিজ্ঞপ্তিতে কম্পিউটার সোর্স জানিয়েছে, মধ্যবিত্ত পরিবারের জন্য ফুল এইচডি থ্রিডি ছবি উপভোগ করার সুযোগ দেবে স্যামসাং ব্র্যান্ডের ৩২ ইঞ্চি পর্দার এই টিভিটি। এতে ইউএসবি মেমোরি কার্ডের সঙ্গে সংযুক্ত করেও পছন্দের মুভি দেখা যায়। এতে আছে ডলবি ডিজিটাল প্লাস প্রযুক্তি থাকায় জোরালো শব্দ পাওয়া যায়।
৩২ ইঞ্চি মাপের এই টিভির দাম ৩৯ হাজার ৯০০ টাকা।