এইচপি আনছে উইন্ডোজ ট্যাবলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউলেট-প্যাকার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেগ হুইটম্যান জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ চালিত ট্যাবলেট তৈরি করবে প্রতিষ্ঠানটি। নতুন এই ট্যাবলেটে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮ ব্যবহূত হবে। এক খবরে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক সভায় হুইটম্যান এ তথ্য জানিয়েছেন। হুইটম্যান আরও জানিয়েছেন, এইচপির ট্যাবলেটে ব্যবহূত হবে ইনটেলের তৈরি প্রযুক্তি। তবে কবে নাগাদ মাইক্রোসফটের উইন্ডোজ ৮ বাজারে ছাড়া হবে সে তথ্য তিনি নিশ্চিত করতে পারেননি।হুইটম্যান আরও জানিয়েছেন, এইচপি এখন নিজেদের কর্মকর্তাদের উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ প্রধান নির্বাহী কে হবেন এ প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন এইচপির কর্মকর্তাদের মধ্য থেকেই কেউ একজন এর ভবিষ্যত্ প্রধান নির্বাহী হবেন।