এইচপি আনছে উইন্ডোজনির্ভর ‘এলিটপ্যাড ৯০০’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিউলেট প্যাকার্ড বা এইচপি সম্প্রতি ‘এলিটপ্যাড ৯০০’ নামের একটি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে। এ ট্যাবলেট কম্পিউটারটি ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে বলেও এইচপির পক্ষ থেকে জানানো হয়েছে । এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। এইচপি জানিয়েছে, ‘এলিটপ্যাড ৯০০’ নামের এই ট্যাবলেটটিতে থাকছে ইনটেলের ‘ক্লোভার টেইল’ প্রসেসর ও নিরাপত্তাবিষয়ক সফটওয়্যারসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণ।এ প্রসঙ্গে ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এলিটপ্যাড ৯০০’ মডেলের উইন্ডোজচালিত ট্যাবলেটটিতে ক্লোভার টেইল নামের ইনটেল অ্যাটম প্রসেসর ব্যবহূত হয়েছে। এই প্রসেসরটি কম শক্তিতে চলে। ফলে এইচপির এলিটপ্যাড কম শক্তি খরচ করবে। পাশাপাশি উইন্ডোজ ৭ ও উইন্ডোজ এক্সপির বিভিন্ন পুরোনো অ্যাপ্লিকেশন ব্যবহার সমর্থন করবে।দেড় পাউন্ড ওজনের ‘এলিটপ্যাড ৯০০’ হবে মাত্র ০.৩৪ ইঞ্চি পুরুত্বের। এতে ৬৪ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করে রাখা যাবে। ওয়াই-ফাই, থ্রিজি, এনএফসি, ব্লুটুথ৪.০ সুবিধা থাকবে এলিটপ্যাডে। ১০.১ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এ ট্যাবলেটে সামনে ও পেছনে থাকবে ক্যামেরা । পেছনের ক্যামেরাটির সাহায্যে ৮ মেগাপিক্সেলে ছবি তোলা যাবে। এ ছাড়াও এ ট্যাবলেটটির সঙ্গে কিবোর্ড, ডক, অ্যাডাপ্টর, স্টাইলাস পেনসহ বিভিন্ন উপকরণের ইকোসিস্টেম তৈরি করছে এইচপি। ২০১৩ সালের জানুয়ারি মাসে এ এলিটপ্যাড ৯০০ বাজারে আনবে এইচপি। এসময়েই ট্যাবলেটটির দাম প্রকাশ করবে এইচপি।