এইচপি আনল সাশ্রয়ী অল ইন ওয়ান প্রিন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের ২৫১৫ মডেলের সাশ্রয়ী দামের অল ইন ওয়ান প্রিন্টার। এইচপি ডেস্ক জেট ইঙ্ক সুবিধার প্রিন্টারটিতে রয়েছে ১.১ ইঞ্চি মনো ডিসপ্লে, ৬০০ ডিপিআই (সাদাকালো), সহজ সেট আপ ও বর্ডারলেস প্রিন্টিং সুবিধা। এ প্রিন্টারটি দিয়ে প্রতি মিনিটে ৮ পৃষ্ঠা সাদাকালো এবং ৫ পৃষ্ঠা রঙিন ডকুমেন্ট প্রিন্ট করা যায়। এতে ব্রোশিউর, ইঙ্কজেট, প্লেন, ফটোপেপার, এনভেলপ, লেবেল এবং গ্রিটিংস কার্ডও প্রিন্ট করা যায়। প্রিন্ট ছাড়াও এই প্রিন্টারটি দিয়ে স্ক্যান ও কপি করা যায়। এই প্রিন্টারটিতে একটি কার্টিজ দিয়ে সাদাকালো ৪৮০ পৃষ্ঠা এবং রঙিন ১৫০ পৃষ্ঠা প্রিন্ট করা যায়। স্মার্ট টেকনোলজিসের আনা প্রিন্টারটির দাম মাত্র ৬ হাজার ৮০০ টাকা।