এইচপি এবি ০১৩ টিইউ ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপির এবি ০১৩ টিইউ মডেলের ল্যাপটপ
এইচপির এবি ০১৩ টিইউ মডেলের ল্যাপটপ

সম্প্রতি এইচপি ব্র্যান্ডের এবি ০১৩ টিইউ মডেলের ল্যাপটপ বাজারে এনেছে দেশে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। এইচপি ব্র্যান্ডের পঞ্চম প্রজন্মের এই ল্যাপটপে রয়েছে ইনটেল কোরআই-৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআরথ্রি র‍্যাম ও ১ টেরাবাইট হার্ডডিস্ক।
১৪ ইঞ্চি পর্দার সাদা রঙের এইচপি প্যাভিলিয়ন সিরিজের নোটবুকটির দাম ৪৬ হাজার টাকা। এই ল্যাপটপের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।