এইচপি নতুন ডেস্কটপ কম্পিউটার বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচপি ব্র্যান্ডের ‘প্রো ৩৩৩০ এমটি’ মডেলের নতুন একটি ডেস্কটপ কম্পিউটার বাজারে এসেছে। প্রাতিষ্ঠানিক কাজের উপযোগী এ ডেস্কটপটিতে রয়েছে ইনটেলের দ্বিতীয় প্রজন্মের পেন্টিয়াম ডুয়াল কোর প্রসেসর সুবিধা। এইচপি ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটরযুক্ত ইনটেল এইচ৬১ এক্সপ্রেস চিপসেটের পাশাপাশি ডেস্কটপটিতে রয়েছে ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ইন্টেল এইচডি গ্রাফিকস কার্ড, এইচপি সুপার মাল্টি ডিভিডি রাইটার, এইচপি ইউএসবি কিবোর্ড, এইচপি অপটিকাল মাউস।‘প্রো ৩৩৩০ এমটি’ মডেলের কম্পিউটারটি বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এ কম্পিউটারটির দাম ৩৭ হাজার ৫০০ টাকা।