এইচপি ল্যাপটপ কিনলে প্রিন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপি ল্যাপটপ
এইচপি ল্যাপটপ

এইচপি ব্র্যান্ডের কোর আই৫ থেকে কোর আই৭ এর মধ্যে যেকোনো মডেলের ল্যাপটপ কিনলে এইচপি ১০০০ মডেলের প্রিন্টার দেওয়ার ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস।
১৭ জানুয়ারি পর্যন্ত শীতকালীন উপহার বা‘এইচপি উইন্টার বোনানজা’ নামে বিশেষ এই অফার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানটি।
স্মার্ট টেকনোলজিস জানিয়েছে, এই অফারে এইচপি ব্রান্ডের কোর আই ফাইভ ও কোর আই সেভেন ছাড়া অন্য মডেলের ল্যাপটপ অর্থাত্ পেন্টিয়াম ডুয়াল কোর, এএমডি, কোর আই থ্রির সঙ্গে ৮০০ টাকার গিফট ভাউচার রয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে স্মার্ট টেকনোলজিসের যেকোনো শাখা থেকেই এ অফার পাওয়া যাবে।