এইচপি সহযোগীদের সম্মিলন
হিউলেট-প্যাকার্ড (এইচপি) ঈদ উপলক্ষে তাদের পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘ঈদ বোনাসের ৩০ দিন’ নামের সুবিধা ঘোষণা ও সহযোগী প্রতিষ্ঠান নিয়ে সম্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এই সুবিধা ঘোষণা করে এইচপির আরওএইসির কান্ট্রি ব্যবস্থাপক ফিলিপ লাও বলেন, সবার সহযোগিতায় বাংলাদেশের এইচপি চাহিদা ক্রেতাদের কাছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে এইচপি এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে এইচপির কান্ট্রি বিজনেস ম্যানেজার ইমরুল হোসাইন বলেন, এইচপি বাংলাদেশে তথ্যপ্রযুক্তি এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। দেশের ক্রেতা ও বিক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে এইচপি পণ্য সরবরাহ ও জনশক্তির দিকে বেশি নজর দেবে। আয়োজিত অনুষ্ঠানে ৫০টির বেশি সহযোগী প্রতিষ্ঠান অংশ নেয়।এইচপির রোজার ঈদের এই অফারের আওতায় থাকছে এইচপি এবং কমপ্যাকের যেকোনো মডেলের নোকবুক ও ডেস্কটপ কম্পিউটার কিনলেই রয়েছে বিভিন্ন পুরস্কার। ঢাকা-কাঠমান্ডু-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ারটিকিট। এ ছাড়া ঈদের এই অফারে আরও পাওয়া যাবে এইচপি এলসিডি মনিটর, এলসিডি মনিটর, এইচপি ফ্লিং কন্ট্রোলার, এইচপি মাউস ও ঈদ উপলক্ষে আড়ংয়ের শপিং ভাউচার। এইচপির ঈদ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঈদ বোনাসের ৩০ দিন’ নামের এই অফার চলবে রমজান মাসের পুরো মাস। অনুষ্ঠানে ল্যাপটপ মেলার র্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে মোটরবাইক পান মোহাম্মদ তানভীর ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এইচপি প্রোবুক নোটবুক ও কমপ্যাক ল্যাপটপ পান যথাক্রমে আসমা ও এনামুল হক। —তারিকুর রহমান খান