এইচপিকে টপকালো অ্যাপল
দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত কম্পিউটার বিক্রির দিক থেকে বাজারে শীর্ষ অবস্থানে ছিল হিউলেট-প্যাকার্ড (এইচপি)। সম্প্রতি এইচপিকে সরিয়ে শীর্ষ অবস্থানে চলে এসেছে অ্যাপল। আইপ্যাডের চাহিদা বেড়ে যাওয়ার কারণেই এ অবস্থানে আসতে পেরেছে অ্যাপল। গতকাল সোমবার বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সারা বিশ্বে ১২ কোটি কম্পিউটার বিক্রি হয়েছে। বছরের এ ভাগে দেড় কোটি ইউনিট আইপ্যাড, ৫০ লাখ ম্যাক কম্পিউটার বিক্রি করেছে অ্যাপল। যা মোট কম্পিউটার বিক্রির ১৭ শতাংশ। এদিকে বছরের এ ভাগে এইচপির অবস্থান ২-এ। মোট বিক্রির ১২ দশমিক ৭ শতাংশ এইচপির।ক্যানালিসের তথ্য অনুসারে এক বছর আগের তুলনায় ট্যাবলেটের চাহিদা কম্পিউটার বাজার ১৬ শতাংশ বেড়েছে। তবে, ট্যাবলেটের হিসাব বাদে কম্পিউটার বাজার ০.৪ শতাংশ সংকুচিত হয়েছে।