এইচপির ইউনিভার্সাল মিউজিক প্রোমোশন
বাংলাদেশে শুরু হচ্ছে এইচপি মিউজিক প্রোমোশন। গতকাল সোমবার ঢাকায় একটি রেস্টুরেন্টে এ প্রোমোশনের ঘোষণা করেন এইচপি বাংলাদেশের পারসোনাল সিস্টেমস গ্রুপের কান্ট্রি বিজনেস ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও তিন মাস চলবে এ উত্সব। এই প্রমোশনের আওতায় এইচপি নির্দিষ্ট মডেলের প্রতিটি নোটবুক বিক্রির আসল ইনভয়েসের কপি বিসিএস কম্পিউটার সিটিতে অবস্থিত রিডেম্পশন-মাধ্যমে জমা দিলে একটি স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে। পরবর্তী সময়ে স্ক্যাচ কার্ডের গোপন নম্বর লগ অন মাধ্যমে এক হাজার আসল লাইসেন্সকৃত গান নামিয়ে নেয়ার (ডাউনলোড) সুযোগ থাকবে। ইন্টেল পাওয়ার্ড এইচপি এনভি, ইন্টেল পাওয়ার্ড এইচপি প্যাভিলিয়ন, ইন্টেল পাওয়ার্ড এইচপি টাচ স্মার্ট এবং ইন্টেল পাওয়ার্ড এইচপি মিনি এই প্রমোশনের মধ্যে রয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, এ প্রমোশন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং সেন্টার, কম্পিউটার মার্কেটে রোড শোর আয়োজন করা হবে। লগ করে গান নামানোর ঠিকানা-www.music4myHP.com। —বাদল খান