এইচপির কারিগরি আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউলেট-প্যাকার্ডের (এইচপি) কারিগরি সমাধান গ্রুপ (টিএসজি) সম্প্রতি এন্টারপ্রাইজ সার্ভার, তথ্য সংরক্ষণ এবং নেটওয়ার্কিং অবকাঠামো নিয়ে একটি কারিগরি আলোচনার আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে বিভিন্ন ক্ষেত্রের এইচপির ১৫০ জন করপোরেট ক্রেতা অংশ নেন। এই আলোচনায় ব্লেড সিস্টেমস পোর্টফোলিও, ব্লেড সিস্টেম পাওয়ার এফিসিয়েন্সি, ভার্চুয়াল কানেক্ট ফ্লেক্স ১০, কস্ট এফেকটিভনেস, বিজনেস ভ্যালু অন ভার্চুয়াল স্টোরেজ সলিউশন এবং পাওয়ারফুল ইমপ্লিমেন্টেশন নিয়ে আলোচনা হয়। এসব বিষয় নিয়ে আলোচনা করেন এইচপি এন্টারপ্রাইজ বিজনেসের ইএসএস বিজনেস ম্যানেজার ড্যানি টে, দক্ষিণ এশিয়ার প্রো কার্ভ নেটওয়ার্কিং বিজনেসের কান্ট্রি ম্যানেজার শুভাদীপ ভট্টাচার্যসহ অনেকে। —বিজ্ঞপ্তি